News Flash

Image

চোখের ছানি অস্ত্রোপচারে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের তৃতীয় স্থান অর্জন

করিমগঞ্জ (অসম) ৭ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিভাগকে অসমে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক বিনামূল্যে সফলভাবে ছানি অপারেশন করার জন্য পুরস্কৃত করা হয়েছে। গুয়াহাটিতে অবস্থিত অসম প্রশাসনিক স্টাফ কলেজে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি ড. এমএস লক্ষ্মীপ্রিয়া (আইএএস), স্বাস্থ্য যুগ্ম অধিকৰ্তা (অপথালমোলজি) ডা. ভানু শইকিয়ার উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

এতে গোয়ালপাড়া এবং কোকরাঝাড় জেলা যথাক্রমে প্ৰথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। করিমগঞ্জ জেলা থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. গৌতম রায়শর্মা, ডিএমই সুমন চৌধুরী, দুই চক্ষু সহকারী গিরিজা শঙ্কর দত্ত ও প্রণব নাথ সহ ডেটা এন্ট্রি অপারেটর (এনবিসিপি) ভাস্করকান্তি বিশ্বাস, রফিকুল সরকার (অডিওমেট্রিক সহকারী) পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব তৃতীয় স্থান দখলের জন্য তাঁর সন্তুষ্টি ব্যক্ত করেছেন। ডা. গৌতম রায়শর্মা ও ডা. শুভাশিস দে এবং করিমগঞ্জ সিভিল হাসপাতালের চক্ষু বিভাগের গোটা দলকে অভিনন্দন জানান তিনি। জেলাশাসক করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগকে আরও ভাল স্থান দখলের জন্য গোটা দলকে নিষ্ঠা সহকারে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top