News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে তুরস্কের বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ বিমান ওঠানামা
Image

ভূমিকম্পে তুরস্কের বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বন্ধ বিমান ওঠানামা

আঙ্কারা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): উপর্যুপরি ভূমিকম্পে মাঝখান থেকে দু’ভাগ হয়ে গেল তুরস্কের একটি বিমানবন্দরের রানওয়ে। ফলে বন্ধ হয়েছে বিমান ওঠানামা। তুরস্কের হাতাই প্রদেশের বিমানবন্দরে এই বিপর্যয় ঘটেছে। ভূমিকম্পের জেরে আড়াআড়ি ভাবে ওই বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরেছে।

দু’পাশ থেকে থেকে উঁচু হয়ে ফাটল বরাবর উঠে এসেছে সেই রাস্তা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই বিমানবন্দরটি বর্তমানে ব্যবহারের অযোগ্য। সোমবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিনবার বড়সড় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, কম্পন অনুভূত হয় সিরিয়াতেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮, ৭.৬ ও ৬.০। তুরস্কে মঙ্গলবারও ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Releated Posts

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026

আমেরিকার সংস্কৃতি ও জাতীয় পরিচয় আক্রমণের মুখে: ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জাতীয় পরিচয় বর্তমানে ধারাবাহিকভাবে আক্রমণের…

ByByNews Desk Jul 4, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগের অপব্যবহার হচ্ছে, দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ৪ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’র অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ…

ByByNews Desk Jul 4, 2026

খামেনেইকে শেষ বিদায়, আবেগে ভেঙে পড়লেন ইরানের স্পিকার গালিবাফ ও বিদেশমন্ত্রী আরাঘচি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয়…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top