News Flash

  • Home
  • প্রধান খবর
  • বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে রাজ্য, প্রস্তুতিপর্ব বয়কট বিজেপির
Image

বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনছে রাজ্য, প্রস্তুতিপর্ব বয়কট বিজেপির

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্যভাগের ষড়যন্ত্র হচ্ছে। এই অভিযোগে বিধানসভার বাজেট অধিবেশনেই প্রস্তাব আনছে রাজ্য সরকার।

দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবিতে ইতিউতি মন্তব্য করে চলেছেন বিজেপির একাধিক বিধায়ক। পাহাড়েও নতুন করে গোর্খাল্যান্ডের দাবি উঠছে। বিজেপির বিরুদ্ধে কেএলও’র মতো সংগঠনগুলিকেও উৎসাহ দেওয়ার অভিযোগ উঠছে। এসবে বাংলাভাগের ষড়যন্ত্র হিসাবে দেখছে রাজ্য সরকার। বাজেট অধিবেশনেই সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে বলে খবর।

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট পেশ। তার আগে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হতে পারে বলে খবর। প্রথমটি বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ তুলে। ১৩ ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বিধানসভায়। প্রস্তাবটি সম্ভবত পেশ করতে চলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

বিজেপি অবশ্য জানিয়ে দিয়েছে, বঙ্গভঙ্গ নিয়ে রাজ্যের পরিষদীয় বিজেপি দলের কোনও অবস্থান নেই। যে বিধায়করা এই দাবি করছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়।এর সঙ্গেই আদিবাসীদের সারি এবং সারনা ধর্মের স্বীকৃতির দাবিতেও একটি প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।‌ দুটি আলোচনাতেই অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে এই দুটি প্রস্তাব নিয়ে আলোচনার রাজনৈতিক তাৎপর্য রয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top