News Flash

  • Home
  • দিনের খবর
  • তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, দুঃসময়ে পাশে থাকার বার্তা মোদীর
Image

তুরস্কে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, দুঃসময়ে পাশে থাকার বার্তা মোদীর

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করেছেন প্রধানমন্ত্রী। এই দুঃখের সময়ে ভারত সরকার তুরস্কের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার ভোরে ৭.৮ তীব্রতার ও ৬.৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় তুরস্কে, কেঁপে ওঠে সিরিয়াও। এখনও পর্যন্ত দুই দেশে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৩৬০ জনের, আহতের সংখ্যা এক হাজারের বেশি। ভেঙে পড়েছে অজস্র বহুতল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটের মনোনয়ন শুরু, ৩০৯টি পুর সংস্থার ১০,২৪৫টি ওয়ার্ডে লড়াই

জয়পুর, ২৭ আগস্ট (আইএএনএস): রাজস্থানে আসন্ন নগর স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু…

ByByNews Desk Aug 27, 2026

কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু

কানপুর, ২৭ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গা নদীর তীর সংলগ্ন একটি মাঠে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে দুই পাইলটের…

ByByNews Desk Aug 27, 2026

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top