ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। ভলিবল খেলোয়ারদের জাতীয় পর্যায়ের একাডেমিতে ভর্তির সুযোগ এসেছে। ঝাড়খন্ডস্থিত মুঙ্গিয়া ন্যাশনাল ভলিবল একাডেমিতে শিক্ষার্থী ভর্তির জন্য সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার পাশাপাশি ত্রিপুরা সহ সবকটি রাজ্যের প্রতিভাবান ভলিবল খেলোয়াড়রা এই একাডেমিতে ২০২৩-২৪ সেশনে ভর্তির সুযোগ পাবে। ১২ থেকে ১৯ বছর বয়সি পুরুষ প্রতিভাবান ভলিবল খেলোয়াড়রা সিলেকশন ট্রায়ালে অংশ নিতে পারবে। এই ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডের গিরিডিতে মুঙ্গিয়া ন্যাশনাল ভলিবল একাডেমি ক্যাম্পাসে। সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক প্রতিভাবান ভলিবল খেলোয়াড়দের নাম, পিতার নাম, জন্মতারিখ, দৈহিক উচ্চতা, ঠিকানা, ই-মেইল এবং যোগাযোগের নম্বর সহ বায়োডেটা একাডেমির নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য, খেলোয়ারদের জন্ম তারিখ ১-১-২০০৪ এর পরে হতে হবে, আর দেহের উচ্চতা ন্যূনতম ১৮২ সেন্টিমিটার হতে হবে।

জাতীয় ভলিবল একাডেমিতে ভর্তির জন্য এন্ট্রি আহ্বান
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















