News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ মাইজগ্রামের জমির হুসেনের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র
Image

করিমগঞ্জ মাইজগ্রামের জমির হুসেনের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবিতে জেলাশাসককে স্মারকপত্র

করিমগঞ্জ (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের মাইজগ্রাম এলাকার জমির হুসেনের নামের যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পূর্ণ তদন্তের দাবি উঠছে।

আজ সোমবার এ নিয়ে দাবি তুলেছেন উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম সুতারকান্দি জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী, মাইজগ্রাম জিপির এপি সদস্য ইকবাল আহমেদ সহ স্থানীয় জনগণ।

এ মর্মে তারা আজ এলাকাবাসীর পক্ষ করিমগঞ্জের জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্রের প্রতিলিপি করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া সহ সদর থানার ওসির হাতেও তুলে দেওয়া হয়েছে।
মাইজগ্রাম সুতারকান্দি জেলাপরিষদ সদস্যার প্রতিনিধি বজলুল হক চৌধুরী আজ সংবাদ মাধ্যমকে বলেন, পনেরো ঘর ও তার পাশ্ববর্তী এলাকায় অসামাজিক কাজ কর্মের বাড়বাড়ন্ত হয়েছে। জুয়ার আড্ডায় মানুষ অতীষ্ঠ। জমির হুসেনের মৃত্যুর পিছনে জুয়াড়িদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেন তিনি।

প্রসঙ্গত, গত শনিবার সকালে গ্রামের একটি ফিশারির পাশে জমির হুসেনের লাশ উদ্ধার হয়। স্থানীয় এক ব্যক্তি সাতসকালে পূর্ত সড়কের পাশে ফিশারির কাছে লাশটি দেখে প্রতিবেশীদের খবর দিলে জমির হুসেন বলে পরিচয় শনাক্ত হয়। এর পরই এলাকা জুড়ে হইচই শুরু হয়ে পড়ে। খবর দেওয়া হয় লঙ্গাই পুলিশ ফাঁড়িতে। ঘণ্টাখানেক পর লঙ্গাই পুলিশের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
পরিবারের লোকের সঙ্গে স্থানীয়রা খুনের অভিযোগ তুলেন। মৃত জমির হুসেনের স্ত্রীর অভিযোগ ছিল, জুয়া খেলার স্বভাব ছিল তার স্বামীর। একদিন আগেই দিনের দিকে স্বামীর সঙ্গীসাথীরা তাকে খবর দিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। এর পর আর বাড়ি ফেরেননি। স্ত্রীর অভিযোগ, জুয়াড়িদের হাতেই খুন হয়েছেম তার স্বামী।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top