News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেট : ‌স্বস্তিকের হাত ধরে জয়ী বড়দোয়ালি
Image

আন্তঃ স্কুল ক্রিকেট : ‌স্বস্তিকের হাত ধরে জয়ী বড়দোয়ালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। স্বস্তিক দত্তের দুরন্ত শতরান। পাশাপাশি বল হাতেও দুরন্ত। স্বস্তিকের অলরাউন্ড পারফরম্যান্সে বড় ব্যবধানে জয় পেলো বড়দোয়ালি স্কুল। ১৫০ রানে পরাজিত করলো মধুবন ডুকলি স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল অনূর্ধ্ব-‌১৭ ক্রিকেটে। সোমবার ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে চন্দন দেববর্মার ছেলেরা নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান করে। বিপক্ষ দলের বোলারদের কার্যত একাই শাসন করে স্বস্তিক দত্ত। স্কুলের ওই উদীয়মান ক্রিকেটারটি ১০৮ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে দুরন্ত শতরান করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। এছাড়া দলের পক্ষে পরিতোষ দেবনাথ ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫,রোহিত বর্মন ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং ঋদ্ধি নারায়ন পাল ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৪০ রান। মধুবন ডুকলি স্কুলের পক্ষে সাগর দেবনাথ (‌২/‌৩০), আননকর সাহা (‌২/‌৫৭) এবং দূপ্তনু দাস (‌২/‌৬০) সফল বোলার। জবাবে কেলতে নেমে মধুবন ডুকলি স্কুল ১১৫ রান করতে সক্ষম হয়। ‌‌‌বড়দোয়ালি স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে একমাত্র দীপ্তনু দাস প্রতিরোধ গড়ে তুলে। দীপ্তনু ৬২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে। দীপ্তনু প্রতিরোধ গড়ে না তুললে দলীয় স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডি পার হতো না। এছাড়া দলের পক্ষে কার্তিক দাশগুপ্ত ১২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। বড়দোয়ালি স্কুলের পক্ষে রৌনক সিনহা (‌৩/‌১৬), বিশাল দাস (‌২/‌২১) এবং স্বস্তিক দত্ত (‌২/‌৩৯) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top