News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : বি.কে নগরকে হারিয়ে যুবসমাজ ক্লাব চ্যাম্পিয়ন
Image

আমবাসায় ক্রিকেট : বি.কে নগরকে হারিয়ে যুবসমাজ ক্লাব চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি।। বি.কে নগর স্পোর্টস-এর বিজয় রথ থামলো। ফাইনাল ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে যুবসমাজ ক্লাব-ই চ্যাম্পিয়ন হয়েছে। আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট লিগ, সুপার লিগের পর ফাইনাল ম্যাচের মাধ্যমে রবিবারে শেষ হয়েছে। খেতাবি লড়াইয়ে যুবসমাজ ক্লাব ৮ উইকেটের বড় ব্যবধানে বি.কে নগর স্পোর্টসকে পরাজিত করেছে। সুপার লিগের প্রথম ম্যাচে কিন্তু যুব সমাজ ক্লাব ১০ রানে বি.কে নগর স্পোর্টসের কাছে পরাজিত হয়েছিল। রবিবারে ফাইনাল ম্যাচও ছিল দশমীঘাট গ্রাউন্ডে। বেলা পৌনে ১১টায় ম্যাচ শুরুতে টস জিতে বি.কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে রানের খরা কাটিয়ে উঠতে পারেনি। ১৬ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার অর্পণ বণিক সর্বাধিক ২৮ রান পায়। এছাড়া সোহেল চৌধুরী পায় ১৫ রান। অতিরিক্ত ১২ রান না পেলে তাদের স্কোর অনেকটা নিম্নমানের হতো। যুবসমাজ ক্লাবের অধিনায়ক দীপক দেব একাই পাঁচটি উইকেট তুলে নেয় ৩৫ রানের বিনিময়ে। এছাড়া, শুভ দাস পেয়েছে চারটি উইকেট ১৯ রান দিয়ে। দেবাংশু দেব পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে যুব সমাজ ক্লাব ৯.১ ওভার খেলে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনিং জুটির শুভ দাস ১৫ রানে এবং সমর রুদ্র পাল ১৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও সৈকত গৌর ১০ রানে এবং দীপক দেব ১৯ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের অধিনায়ক দীপক দেব অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top