News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকার সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে: শশী থারুর
Image

সরকার সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে: শশী থারুর

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকার সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে। সরকার কোনও বিষয়ে জবাব দিতে চায় না। শুক্রবার এমন অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর।এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় থারুর বলেন, বিরোধী দলগুলি চায় হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে আলোচনা হোক, ভারত-চিন সীমান্ত বিরোধ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সহ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হোক, কিন্তু সরকার এসব বিষয়ে সংসদে আলোচনা করতে চান না।

প্রসঙ্গত, আজ তৃতীয় দিনে সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলগুলির সাংসদরা হিন্ডেনবার্গ রিপোর্ট এবং আদানি গোষ্ঠী সম্পর্কিত রিপোর্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার দাবি জানাতে শুরু করেন। সংসদের উভয় কক্ষে শোরগোল বেড়ে যাওয়ায় লোকসভা দুপুর ২টা পর্যন্ত এবং রাজ্যসভা দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

Releated Posts

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top