News Flash

  • Home
  • দিনের খবর
  • বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশন
Image

বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশন

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি স)। বকেয়া ডিএ-র দাবিতে চলছে লাগাতার ধর্না, আন্দোলন। এবার সরকারি কর্মচারি ও অবসরপ্রাপ্ত কর্মীরা ঝাঁঝ বাড়াচ্ছেন আন্দোলনের। শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের পাশাপাশি রাজ্য সরকারের থেকে তাঁরা ‘বঞ্চিত’ হচ্ছেন অভিযোগ করে রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন সরকারি কর্মচারী-অবসরপ্রাপ্ত কর্মীরা।

বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে ৮ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চের। ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় অর্থমন্ত্রী -রাজ্যপালকে চিঠি দিতে চলেছেন তাঁরা। সবার কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিতে চলেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের যৌথ মঞ্চ।

পাশাপাশি সংসদে বাংলার ডিএ প্রসঙ্গ উত্থাপনে সব দলের সাংসদদের কাছে আবেদনের সিদ্ধান্তও। পাশাপাশি ধর্নামঞ্চ থেকেই সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক শ্রম সংগঠনকে চিঠি দেওয়ারও।

Releated Posts

দ্রুতগতির স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা, মধ্যপ্রদেশে মৃত ৪, আহত ১১

ভোপাল, ২৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় দ্রুতগতির একটি স্লিপার বাস সেতুর দেওয়ালে ধাক্কা দেওয়ায় চারজনের মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top