News Flash

  • Home
  • খেলা
  • কাশ্মীরেও হতে পারে বিশ্বকাপের ম্যাচ
Image

কাশ্মীরেও হতে পারে বিশ্বকাপের ম্যাচ

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি. স.) : প্রকৃতির শ্রেষ্ঠ উপহার কাশ্মীর। কিন্তু বোমা আর বারুদের গন্ধে প্রায়শই অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ। দীর্ঘ কয়েক দশক ধরেই কড়া নিরাপত্তার বলয়ে রয়েছে কাশ্মীর। মাঝে সাঝেই গ্রাস করে আতঙ্ক। তবে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর ধীরে ধীরে শান্ত হচ্ছে ভূস্বর্গ । সূত্রে খবর, এই কাশ্মীরেই এ বার হতে পারে বিশ্বকাপের ম্যাচ। ফলে ৩৭ বছর পর কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ভূস্বর্গে।

প্রথম বার একক ভাবে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে ভারত। এর আগেও আইসিসির ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে এ দেশে। ১৯৮৭ সালে প্রথম বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ভারতে। তবে ভারত ছাড়াও যৌথ ভাবে সেই কাপ আয়োজনের দায়িত্বে ছিল প্রতিবেশী পাকিস্তান। একই ভাবে ১৯৯৬ আর ২০১১ বিশ্বকাপ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করে নেয় ভারত। তবে এ বছরই একক ভাবে ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গাতেই বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই, দিল্লি, আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, মোহালির মতো জায়গাগুলো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অন্যতম দাবিদার। বেশ কিছু ছোট শহরকেও বেছে রেখেছে বোর্ড। তবে একই সঙ্গে হয়তো কর্তাদের ভাবনায় রয়েছে কাশ্মীরও। শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বিশ্বকাপের কোনও ম্যাচ।

অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে হবে ক্রিকেট বিশ্বকাপ। এখনও বিশ্বকাপের সূচি বা ভেনু নির্ধারণ হয়নি। তবে ভূস্বর্গে বিশ্বকাপের মতো ম্যাচ প্রথম বার অনুষ্ঠিত হলে, তা অবশ্যই বোর্ডের বড় পদক্ষেপ হবে। এর জন্য দরকার আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থাও।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে শেষবার জম্মু ও কাশ্মীরে কোনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের ৯ তারিখ একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ৩ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। অপরাজিত ৯০ রানের ইনিংসে সেই ম্যাচের সেরা হয়েছিলেন অ্যালান বর্ডার। তার আগে ১৯৮৩ সালের ১৩ অক্টোবর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়।

Releated Posts

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top