News Flash

  • Home
  • বিদেশ
  • পণের জন্য স্ত্রীকে নির্যাতন ! বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারের নামে চার্জশিট
Image

পণের জন্য স্ত্রীকে নির্যাতন ! বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারের নামে চার্জশিট

ঢাকা, ২ ফেব্রুয়ারি (হি. স.) : পণের জন্য স্ত্রীর উপরে নির্যাতন । তদন্তে অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে চার্জশিট জমা দিল ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহয়ের এজলাসে ওপই চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী আধিকারিক তথা মিরপুর মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) সোহেল রানা। চার্জশিটটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারকের কাছে পাঠিয়ে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এদিন আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত আল আমিন হোসেন।

গত বছর ১ সেপ্টেম্বর স্বামী তথা বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে পণের দাবিতে নির্যাতন চালানো, মারধড় করে মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ জানান ইসরাত জাহান। অভিযোগপত্রে তিনি অভিযোগ করেন, ২০১২ সালের ২৬ ডিসেম্বর বিয়ের পর থেকেই স্বামী আল আমিন তার স্ত্রীর কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে রাজি না হওয়ায় লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন চালাতে থাকেন। গত বছরের ২৫ আগস্ট পণের দাবিতে আল আমিন তাঁকে বেধড়ক মারধর করেন। দুই সন্তান সহ বাড়ি থেকে বের করে দেন।

ইসরাতের অভিযোগের ভিত্তিতে পরের দিন ২ সেপ্টেম্বর এফআইআর দায়ের করে মিরপুর মডেল থানা। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিনকে। কিন্তু গ্রেফতারির আশঙ্কায় গা ঢাকা দেন তিনি। শেষ পর্যন্ত আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর আট সপ্তাহের জামিন মঞ্জুর করে। আট সপ্তাহ পর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে নিয়মিত জামিন পান বাংলাদেশ জাতীয় দলের পেসার। তদন্তে আল আমিনের বিরুদ্ধে পণের দাবিতে স্ত্রীর উপরে নির্যাতন চালানো ও সন্তানসহ ইশরাত জাহানকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রমাণ মিলেছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, এখনও নিখোঁজ ৯৭৭

কাঠমান্ডু, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভোতে কোশি অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ হয়েছে। এখনও ৯৭৭ জনের…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘এআই-এর ক্ষেত্রে ভারত খারাপ অবস্থানে’: সাম পিত্রোদা

নিউইয়র্ক, ২৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ক্ষেত্রে ভারত খুব একটা অগ্রগতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

নেপালের বন্যা: তিব্বতের সাগায় আটকে থাকা মহারাষ্ট্রের ৩৭ তীর্থযাত্রী কাঠমান্ডুর উদ্দেশে রওনা

মুম্বই, ২৮ আগস্ট (আইএএনএস): কৈলাস মানস সরোবর যাত্রা শেষে তিব্বতের সাগায় আটকে পড়া মহারাষ্ট্রের ৩৭ জন তীর্থযাত্রী নিরাপদে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্গঠনের সময়

ঢাকা, ২৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে এক জটিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top