News Flash

  • Home
  • বিদেশ
  • মোদীকে আমেরিকা সফরের আমন্ত্রণ বাইডেনের, চলতি বছরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা
Image

মোদীকে আমেরিকা সফরের আমন্ত্রণ বাইডেনের, চলতি বছরেই মুখোমুখি হতে পারেন দুই রাষ্ট্রনেতা

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের জুন-জুলাই মাস নাগাদ মুখোমুখি হতে পারেন এই দুই রাষ্ট্রনেতা। সূত্রের খবর, বাইডেনের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আমেরিকা সফর নিয়ে প্রাথমিক পর্যায়ের পরিকল্পনা শুরু হয়েছে।

চলতি বছরের জুন অথবা জুলাইয়ের মধ্যে উপযুক্ত দিন দেখে আমেরিকায় মোদী-বাইডেনের মধ্যে সাক্ষাৎ হতে পারে বলে মনে করা হচ্ছে। জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে ভারত। জি-২০ নিয়ে অনেক কর্মসূচি এবং সম্মেলনের আয়োজন করবে ভারত। সেখানে প্রতিনিধি দেশগুলির প্রধানদের মতো বাইডেনেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এই আবহে বাইডেনের তরফে মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top