News Flash

  • Home
  • খেলা
  • তৃতীয় টি-২০ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পথে ভারত
Image

তৃতীয় টি-২০ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের পথে ভারত

আমদাবাদ, ১ ফেব্রুয়ারি (হি. স.) : সিরিজ নির্ণায়ক তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে নিউজিল্যান্ড।

রাঁচির প্রথম টি-২০ ম্যাচে হারের ধাক্কা সামলে ভারত লখনউয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয়। সেই সুবাদে ৩ ম্য়াচের টি-২০ সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। এবার আমদাবাদের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচটি সিরিজ নির্ণায়ক ফাইনালের রূপ নিয়েছে। বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-২০ জিতে শেষ হাসি হাসে কারা, সেটাই হবে দেখার।ভারতীয় দলে একটিই পরিবর্তন। বুধবার আমদাবাদে টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে নিউজিল্যান্ড। এই ম্যাচে যুজবেন্দ্র চাহালের জায়গায় ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছেন উমরান মালিক। নিউজিল্যান্ডও একটি পরিবর্তন করেছে। শুভমন গিল অর্ধশতক পার করে ফেলেছেন । ফলে এই ম্যাচে বড় রানের পথে ভারত।১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। গিল ৪৪ বলে ৬৭ রান করেছেন। ৮ বলে ১৬ রান করেছেন হার্দিক।
ভারতের প্রথম একাদশ : হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শিবম মাভি, উমরান মালিক ও অর্শদীপ সিং।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ : ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, বেন লিস্টার, ব্লেয়ার টিকনার, ইশ সোধি ও লকি ফার্গুসন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top