News Flash

Posts of - November 29, 2022

গঙ্গারামপুরের নার্সিং পড়ুয়ার দেহ অভিযুক্তের বাড়ির সামনে রেখে বিক্ষোভ

গঙ্গারামপুর, ২৯ নভেম্বর (হি. স.): উত্তর ২৪ পরগনার অশোকনগরে উদ্ধার হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক নার্সিং পড়ুয়ার নলিকাটা দেহ। মঙ্গলবার গঙ্গারামপুরে উদ্ধব সরকার নামে ওই পড়ুয়ার দেহ পৌঁছোতেই বন্ধু বিক্রম সরকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্রমের বাড়ির সামনে উদ্ধবের দেহ রেখে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গারামপুর থানার যাদববাটি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় র্যা ফ। ২১ বছর বয়সি উদ্ধবের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার যাদববাটি বাটুলপাড়া এলাকায়। কৃষিজীবী পরিবারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে উদ্ধবই সকলের বড়। বাবা দিলীপ সরকার ও মা তৃপ্তি বর্মন সরকার। ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত উদ্ধব, বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করার পর গঙ্গারামপুর কলেজে ভর্তি হয়। এবছর সে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। কলেজে পড়ার পাশাপাশি নার্সিং পড়ার সুযোগ পায় সে। ১ নভেম্বর অশোক নগর স্টেট জেনারেল হাসপাতালের অধীনে নার্সিং কলেজে ভর্তি হয় সে। সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকত। উদ্ধবের বাবা দিলীপ সরকার জানিয়েছেন, ছেলের মোবাইলে কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না। পরে উদ্ধবের সঙ্গে থাকা সহপাঠীর পরিবারের সূত্রেই খবর পান উদ্ধবকে খুন করা হয়েছে। এদিকে, অশোকনগরের ওই বাড়িতে উদ্ধবের সঙ্গে গঙ্গারামপুরের বিক্রমও থাকত। উদ্ধবকে খুনের পেছনে বিক্রম জড়িত বলে অভিযোগ ওঠে। কারণ, রবিবার সকালে বিক্রম ঘরে তালা লাগিয়ে বেরিয়ে পড়ে। বিক্রমের তাড়াহুড়ো দেখে ওই বাড়ির মালিকের সন্দেহ হয়। এরপর ঘরের তালা ভেঙে বিছানার নীচে উদ্ধবের নলিকাটা দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক। এদিন উদ্ধবের দেহ পৌঁছোতেই বিক্রমের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন উদ্ধবের আত্মীয় ও প্রতিবেশীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে, ঘটনার আঁচ পেতেই গা ঢাকা দেয় বিক্রমের পরিবার। পলাতক বিক্রমও। তার খোঁজে তল্লাশি শুরু করেছে গঙ্গারামপুর ও অশোকনগর থানার পুলিশ।

ByByadmin Nov 29, 2022

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন আপ বিধায়ক সুরেন্দর সিং

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এমসিডি) নির্বাচনের মাত্র কয়েকদিন আগে আম আদমি পার্টির (আপ) প্রাক্তন বিধায়ক কমান্ডো সুরেন্দর সিং মঙ্গলবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দিল্লির ২৫০টি ওয়ার্ড মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটগ্রহণ হবে ৪ ডিসেম্বর এবং ভোট গণনা করা হবে ৭ ডিসেম্বর। এমসিডি নির্বাচনগুলি বিজেপির মধ্যে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

ByByadmin Nov 29, 2022

নবনির্মিত উত্তর চেবরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনশিশুরাই আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ : কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ শিশুরাই আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ৷ শিশুরাই আগামীদিনে শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, কৃষি, বিজ্ঞান ক্ষেত্রে…

ByByadmin Nov 29, 2022

সপ্তজিতের কল্যাণে রক্ষা পেল ত্রিপুরা, নিশ্চিত জয় হাতছাড়া গুজরাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। পরিত্রাতা যেন সপ্তজিৎ একাই। তবে প্রীতম, দুর্লভ রাজদীপ, দীপ্তনু এবং সবশেষে রিব্রজিৎ দারুনভাবে…

ByByadmin Nov 29, 2022
Image Not Found

ঝালদায় পাতকুয়ো ধসে মাটি চাপা পড়ে মৃত মহিলা, ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার মৃতদেহ

ঝালদা, ২৯ নভেম্বর (হি.স.) : পাতকুয়ো ধসে মাটির নীচে চাপা পড়লেন এক গৃহবধূ। মঙ্গলবার ঘটনাটি ঘটার অন্তত ৯…

ByByadmin Nov 29, 2022

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কুমন্তব্য’, সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের বিজেপির

রতুয়া, ২৯ নভেম্বর (হি. স.) : দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র।প্রতিবাদে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলে কটাক্ষ করেছেন সাবিত্রী মিত্র। এদিন থানার সামনে সাবিত্রী মিত্র’র কুশপুতুল দাহ করা হয়। তাঁকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা সুকান্ত সিংহ, অর্ধেন্দুশেখর রায় প্রমুখ। এদিন পথে নামে বিজেপি যুব মোর্চা। মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মালদা চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের গ্রেফতারের দাবিতে চলে স্লোগান।

ByByadmin Nov 29, 2022
Scroll to Top