ঝালদা, ২৯ নভেম্বর (হি.স.) : পাতকুয়ো ধসে মাটির নীচে চাপা পড়লেন এক গৃহবধূ। মঙ্গলবার ঘটনাটি ঘটার অন্তত ৯ ঘন্টা পরে মাটি চাপা পড়া ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা থানার মাঘা গ্রামে। উদ্ধারের পরে ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাটি ধসে পড়ে মৃত ওই মহিলার নাম ইন্দ্রাণী সিং গনঝু। ধস চাপা পড়া ওই গৃহবধূকে উদ্ধারের জন্য গ্রামে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা, দমকল বিভাগ ও ঝালদা থানার পুলিশ। মাটি কাটতে আনা হয় জেসিবি মেশিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশের ওই কুয়োয় পাশে বসে এঁটো বাসনপত্র ধুচ্ছিলেন গ্রামবাসী তিন মহিলা। সেইসময়ে হঠাৎ কুয়োয় ধস নামে। একজন ধস চাপা পড়লেও ভাগ্যের জেরে বেঁচে যান বাকি দুই মহিলা। স্ত্রীর মৃত্যুর পরে শোকার্ত স্বামী অমর সিং গনঝু।

ঝালদায় পাতকুয়ো ধসে মাটি চাপা পড়ে মৃত মহিলা, ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার মৃতদেহ
Tags:
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…


















