Posts of - November 29, 2022
একদিনে করোনা আক্রান্ত ৩
কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর । রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নামল ৫- র নিচে । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩ । মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,২৮,৪৬৪ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ০ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৫৩১। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৬,৮৬২ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৮ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৪,৭৭৮ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৮২৬,৭০৬ ।
নাবালিকার সঙ্গে অশ্লীল বার্তালাপ, লালঘরে রামকৃষ্ণনগর থানার এসআই
রামকৃষ্ণনগর (অসম), ২৯ নভেম্বর (হি.স.): জনৈক নাবালিকার সঙ্গে মোবাইল ফোনে অশ্লীল যৌনালাপ করে জেলহাজতে যেতে হলো এক থানার সাব-ইনস্পেক্টর (এসআই)-কে । তিনি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার এসআই ধীরেন্দ্র নাথ । আজ মঙ্গলবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, রামকৃষ্ণনগর থানার এসআই ধীরেন্দ্র নাথ দীর্ঘদিন থেকে এক নাবালিকার সঙ্গে মোবাইল ফোনে একের পর এক বার্তা পাঠাচ্ছিলেন। এতে বিব্রত নাবালিকা বিষয়টি জানায় তার পরিবারকে। গতকাল সোমবার মেয়েটির আভিভাবক অশ্লীল বার্তালাপ করে নাবালিকাকে বিব্রত করা হচ্ছে বলে করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে নালিশ জানান। এর ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপারও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্ত এসআই ধীরেন্দ্র নাথকে। মামলার তদন্তকারী অফিসার তদন্তে নেমে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করেন এসআই ধীরেন্দ্রকে। ৬৮৮/২২ নং মামলায় আজ মঙ্গলবার তাকে করিমগঞ্জের আদালতে তোলা হয় । আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেল হাজতে।
৩ কোটি টাকার মাদক সহ মিজোরামে ধৃত করিমগঞ্জের যুবক
আইজল, ২৯ নভেম্বর (হি.স.) : মাদক সামগ্রী সমেত মিজোরামে গ্রেফতার হয়েছে করিমগঞ্জের এক যুবক। আজ মঙ্গলবার মিজোরামের চাম্পাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১০,১০০টি ইয়াবা ট্যাবলেট সহ প্রায় এক কেজি পরিমাণের ব্রাউন সুগার। বাজেয়াপ্তকৃত মাদকদ্রব্যের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে ধারণা করছে পুলিশ। জানা গেছে, একটি সূত্রের খবরের উপর ভিত্তি করে চাম্পাই পুলিশের এক দল তল্লাশি চালায় কুরিয়ার কোম্পানির গাড়িতে। ওই গাড়িতে ইলেকট্রনিক হিটারের মধ্যে লুকিয়ে রাখা ছিল বৃহৎ পরিমাণর মাদক সামগ্রীগুলি। এর সঙ্গে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার ইসাবিলের বাসিন্দা জনৈক আব্দুল রৌফের পুত্র জামিল আহমেদকে। ধৃতের জবানবন্দি নিয়ে মাদক পাচারে জড়িত ভেংথালাঙ এলাকা থেকে সি হেমাঙ্গসংগা এবং ঝুরুসাঙ্গা নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। চাম্পাই পুলিশের জনৈক আধিকারিক জানান, তিনজনকেই এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এখন মাদক কাণ্ডের ফরওয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখা হচ্ছে। মামলা রুজু হয়েছে চাম্পাই থানায়।
কুমারঘাট ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ কুমারঘাট ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন আজ সুুকান্তনগর গ্রামপঞ্চায়েতের রেল কলোনী এসবি সুকলে অনুষ্ঠিত হয়৷ লাভার্থী…

ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে উপরাষ্ট্রপতি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ ত্রিপুরাসুুন্দরী মন্দির পরিদর্শনে এসে পূজা দেন৷ ত্রিপুরাসুুন্দরী মন্দিরে এদিন তাঁকে…
গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে ঃ উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে বর্তমান সরকার গ্রামীণ মানুষের…



































