News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কুমন্তব্য’, সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের বিজেপির
Image

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘কুমন্তব্য’, সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের বিজেপির

রতুয়া, ২৯ নভেম্বর (হি. স.) : দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন সাবিত্রী মিত্র।প্রতিবাদে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।মঙ্গলবার রতুয়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।

তাঁদের অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দুর্যোধন-দুঃশাসন বলে কটাক্ষ করেছেন সাবিত্রী মিত্র। এদিন থানার সামনে সাবিত্রী মিত্র’র কুশপুতুল দাহ করা হয়। তাঁকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। অবিলম্বে তাঁকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা সুকান্ত সিংহ, অর্ধেন্দুশেখর রায় প্রমুখ। এদিন পথে নামে বিজেপি যুব মোর্চা। মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে মালদা চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। বিধায়কের গ্রেফতারের দাবিতে চলে স্লোগান।

Releated Posts

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

বেঙ্গল বিধানসভা ভোটের গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্ট-এ একাধিক জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের…

ByByNews Desk Apr 30, 2026

মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে ‘ভুল বার্তা’ দেওয়ার অভিযোগ সমাজবাদী পার্টির

লখনউ, ৩০ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা চত্বরে বিক্ষোভে সামিল হল সমাজবাদী পার্টি…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top