News Flash

Image

কুমারঘাট ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ কুমারঘাট ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন আজ সুুকান্তনগর গ্রামপঞ্চায়েতের রেল কলোনী এসবি সুকলে অনুষ্ঠিত হয়৷ লাভার্থী সম্মেলনের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুভ্রেন্দ দাস৷ সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি পঞ্চায়েতে বসবাসরত মানুষের ঘরে ঘরে বিভিন্ন প্রকল্পের সুুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার৷ গ্রামগুলোতে এখন উন্নয়নের প্রতিযোগিতা চলছে৷ এর সুুফল এখন মানুষ ভোগ করছেন৷ অনুষ্ঠানে কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেববত দত্ত বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ এর ফলে মানুষের আর্থসামাজিক জীবনযাত্রার মানোন্নয়ন হচ্ছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী কার্তিক দাস৷ সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস৷ স্বাগত বক্তব্য রাখেন বিডিও ডা. সুুদীপ ভৌমিক৷ উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য পম্পা মালাকার, সমাজসেবী অনিমেষ মালাকার প্রমুখ৷ অতিথিগণ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সুুবিধাপ্রাপ্ত সুুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন৷ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১ জনকে ই-শ্রম কার্ড, ১ জনকে নির্মাণ শ্রমিক কার্ড, ৪টি মৎস্য সমবায় সমিতিকে ঋণের মঞ্জুরীপত্র, ৭টি স্বসহায়ক দলকে ১ লক্ষ টাকা করে ব্যাঙ্ক ঋণের ম’রীপত্র, ৪টি পরিবারকে নতুন রেশন কার্ড ও ৩ জনকে উজ্জলা যোজনায় রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে৷ ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন উপলক্ষে বিভিন্ন দপ্তরের ১০টি প্রদর্শনী স্টল খোলা হয়৷  

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top