News Flash

  • Home
  • খেলা
  • তপন স্মৃতি নকআউট ক্রিকেটের উদ্বোধনী দিনে আজ ৩ মাঠে ৩ ম্যাচ
Image

তপন স্মৃতি নকআউট ক্রিকেটের উদ্বোধনী দিনে আজ ৩ মাঠে ৩ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। উদ্বোধন আগামীকাল। উদ্বোধনী দিনে তিন মাঠে হবে ৩ টি ম্যাচ। এম বি বি স্টেডিযামে মৌচাক খেলবে বি সি সি-‌র বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে দ্বিমুকুট জয়ী সংহতি খেলবে দুর্বল শতদল সঙ্ঘের বিরুদ্ধে, এবং টি আই টি মাঠে জে সি সি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিউত তপন স্মৃতি নকআউট ক্রিকেট আসরে। কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করতে ৬ দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়।  প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত। উদ্বোধনী দিনে ফেভারিট হিসাবেই মাঠে নামবে বি সি সি, সংহতি এবং জে সি সি। এবছর ১৪ টি দলের নকআউট টুর্নামেন্ট। ছয় দিনে ১৩ টি ম্যাচ। অংশগ্রহণকারী ১৪ টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে স্ফুলিঙ্গ, মৌচাক, বনমালীপুর ক্রিকেট ক্লাব বা বিসিসি, সংহতি, শতদল সংঘ, ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস। গ্রুপ বি-তে রয়েছে কসমোপলিটন, চলমান সংঘ, জয়নগর ক্রিকেট ক্লাব বা জেসিসি, পোলস্টার, ব্লাড মাউথ, হার্ভে এবং ওল্ড প্লে সেন্টার। গতবারের ফাইনালিস্ট দুই দল স্ফুলিঙ্গ ও কসমোপলিটন কে প্রথম রাউন্ডে বাই দেওয়া হয়েছে। সরাসরি তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৭ এপ্রিল এম বি বি স্টেডিয়ামে পোলস্টার খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে, পুলিশ ট্রেনিং আকাডেমী মাঠে হার্ভে খেলবে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে। টি আই টি মাঠে ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হবে। ২৮ ও ২৯ এপ্রিল দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ৩০ এপ্রিল দুটি সেমিফাইনাল ম্যাচ রাখা হয়েছে। ২রা মে-তে ফাইনাল ম্যাচটি হবে এমবিবি স্টেডিয়ামে। আসরে সাফল্য পেতেএ সবকটি দলই জোড় প্রস্তুতি নিচ্ছে। মরশুমে ত্রিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে আসরে নামবে সংহতি। অপরদিকে প্রথম ট্রফির জন্য নামবে ইউনাটেড ফ্রেন্ডস।‌

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top