News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শনিবার থেকে শুরু হবে ভাগলপুরের ঐতিহ্যবাহী গাজী বাবার দরগার মেলা
Image

শনিবার থেকে শুরু হবে ভাগলপুরের ঐতিহ্যবাহী গাজী বাবার দরগার মেলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৫ এপ্রিল: শনিবার থেকে অনুষ্ঠিত হবে ভাগলপুরের ঐতিহ্যবাহী গাজী বাবার দরগার মেলা। দীর্ঘ  প্রায় ৪৫ বছর যাবত নরসিংগড়স্থিত ভাগলপুর গাজী বাবার দরগা প্রতিদিন যথাযোগ্য মর্যাদায় পরিচালনা এবং পূজার্চনা করে আসছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু মুসলিম সৌহার্দের একটি অন্যতম নিদর্শন হলো ভাগলপুর গাজী বাবার দরগা। যার মধ্যেখানে রয়েছে বিশাল লেক, চারপাশে প্রাকৃতিক মনোরম পরিবেশ। প্রতিবছর অর্থাৎ দীর্ঘ ৪৫ বছর যাবত এই জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে গাজি বাবার দরগার মেলা। প্রতি বছরের ন্যায় এ বছর ও আগামী শনিবার ২৭শে এপ্রিল থেকে ৩ দিন ব্যাপী ভাগল পুর গাজী বাবার দরগার মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার ভাগলপুর দরগায় এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন মেলা কমিটি। এই মেলায় রাজ্যের সকল হিন্দু-মুসলিম সম্প্রদায়ের জনগণকে আসার আমন্ত্রণ জানান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক দেবজ্যোতি দেব, মেলা কমিটির সভাপতি সুভাষ সরকার, সম্পাদক সুভাষ সূত্রধর সহ অন্যান্যরা।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top