News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় মহিলা ফুটবলে টানা জয়ে মনিপুর শীর্ষে : ওড়িশা, হরিয়ানাও জয়ী
Image

জাতীয় মহিলা ফুটবলে টানা জয়ে মনিপুর শীর্ষে : ওড়িশা, হরিয়ানাও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মনিপুর গ্রুপ শীর্ষে। টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে ছয় দলীয় গ্রুপ বি-তে মনিপুর শীর্ষে অবস্থান করছে। প্রথম ম্যাচে ঝাড়খন্ডকে ৭-০ গোলে হারালেও দ্বিতীয় দিন শনিবার, দ্বিতীয় ম্যাচে সিকিম কে ৯-২ গোলে হারিয়ে মনিপুর মূলতঃ মূল পর্বের লক্ষ্যে এগোচ্ছে। তবে দ্বিতীয় রাউন্ডের খেলায় হরিয়ানা এবং ওড়িশাও প্রথম জয়ের স্বাদ পেয়েছে। হরিয়ানা প্রথম ম্যাচে উড়িষ্যার বিরুদ্ধে এক-এক গোলে ড্র করে পয়েন্টের ভাগ বসিয়েছিল। শনিবারে ঝাড়খণ্ডকে ২-০ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। উড়িষ্যা অবশ্য এক ধাপ এগিয়ে রয়েছে, শনিবারে দ্বিতীয় রাউন্ডের খেলায় মহারাষ্ট্রকে ৪-১ গোলে হারানোর মধ্য দিয়ে। দুটি করে ম্যাচ খেলে দু-দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানের নিরিখে উড়িষ্যা রয়েছে হরিয়ানার উপরে। ‌ কলকাতায় আয়োজিত ২৮তম সিনিয়র মহিলা জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট তথা রাজমাতা জিজাভাঈ ট্রফি, ১২ দলীয় ফুটবল আসরের ফাইনাল রাউন্ডের খেলা এখন বেশ জমজমাট। দিনের খেলা: সকাল আটটায় কিশোর ভারতী স্টেডিয়ামে তামিলনাড়ু বনাম রেলওয়েজ। বিকেল চারটায় পশ্চিমবঙ্গ বনাম দিল্লি এবং চন্ডিগড় বনাম পাঞ্জাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top