News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, দাবি বিজেপি-র গঙ্গাধরের
Image

প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, দাবি বিজেপি-র গঙ্গাধরের

উত্তর ২৪ পরগনা, ৪ মে (হি.স.) : সন্দেশখালির ভাইরাল ভিডিয়োয় তাঁকেই দেখা যাচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন সন্দেশখালি দু’নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। সেই সঙ্গে তাঁর দাবি, ওই ভিডিয়ো তাঁর বিরুদ্ধে ‘চক্রান্ত এবং ষড়যন্ত্র’ করে বানানো হয়েছে। ‘হাই টেকনোলজি’র মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন গঙ্গাধর। তৃণমূল ওই ভিডিও নিয়ে বিজেপি-র বিরুদ্ধে প্রচারে নেমেছে।

শনিবার ভাইরাল হওয়া সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিয়োয় গঙ্গাধরকে দেখা গিয়েছিল, সন্দেশখালির সমস্ত ঘটনাকে ‘সাজানো’ বলে মন্তব্য করতে। তিনি ওই ভিডিয়োয় এ-ও বলেছিলেন যে, শুভেন্দু অধিকারী তাঁকে টাকা এবং মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন। তাঁর কথায়, ‘‘ আন্দোলনটা এত দিন টিকে আছে কেন? তিনটে ছেলে এ দিক ও দিক যাচ্ছে, গোটাটা দেখছে। শুভেন্দুর আমাদের উপরে আস্থা আছে। এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও। শুভেন্দু এক বার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে।’’

এর পাল্টা তাঁকে প্রশ্নকর্তা বলেন, ‘‘শুভেন্দুদা তাঁর লোকদের দিয়ে টাকা পাঠালেন, মোবাইল পাঠালেন। সবরকমের সহায়তা করছেন। খালি হাতে তো কিছু হয় না?’’ জবাবে গঙ্গাধর বলেন, ‘‘না। খালি হাতে কিছু হবে না।’’ শনিবার বিকেলে একটি ভিডিয়ো প্রকাশ করে গঙ্গাধর নিজেই জানিয়েছেন, ভিডিয়োতে যাঁকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি তিনিই, কিন্তু তাঁর কণ্ঠস্বর প্রযুক্তির সাহায্য নিয়ে বিকৃত করা হয়েছে।

Releated Posts

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top