News Flash

Image

এবার হাই কোর্টে স্বস্তি গঙ্গাধর কয়ালের

কলকাতা, ১৭ মে, (হি স): কলকাতা হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে সন্দেশখালির বিজেপি নেতা। আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত।

সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। অভিযোগ, তাঁদের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে ছড়ানো হয়।

বিজেপি নেতাদের কথায়, এহেন ভিডিওর কারণে সন্দেশখালি নতুন করে অশান্ত হয়ে উঠছে। ফলে গঙ্গাধর কয়ালরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণে হাই কোর্টের দ্বারস্থ হন গঙ্গাধর। এফআইআর খারিজ এবং নিরাপত্তার দাবিতে আদালতে যান। সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি।

মূল মামলাটি প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। সে কারণেই ফের এই মামলাটি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠান জয় সেনগুপ্ত। এই মামলা বিচারপতি সেনগুপ্ত শুনতে পারেন কিনা সে বিষয়ে ব্যাখ্যা চাইতে মামলা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top