News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সারমেয়কে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত্যু চালকের
Image

সারমেয়কে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত্যু চালকের

আগরতলা, ১৮ মে : সাত সকালে সারমেয়কে বাঁচাতে গিয়ে অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। বিশালগড় গোলাঘাটি এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

জানা গিয়েছে, আজ সকালে জীবন চন্দ্র শীল(৩৬) অটো নিয়ে বিশালগড়ের দিকে আসছিলেন। গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি সারমেয় অটোর সামনে চলে আসে। সেই সারমেয়কে বাঁচাতে হঠাৎ ব্রেক কষে দিয়েছিলেন জীবন। তাতে অটো উল্টে যায়। তিনিও নিচে পড়ে যান। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top