News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরির্দশনে গেলেন রিটার্নিং অফিসার বিশাল কুমার
Image

উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরির্দশনে গেলেন রিটার্নিং অফিসার বিশাল কুমার

আগরতলা, ১৮ মে : গনণার দিন ভোট কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় উমাকান্ত একাডেমিতে গণনা কেন্দ্র পরির্দশনে গিয়ে একথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক তথা লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা রিটার্নিং অফিসার ডাক্তার বিশাল কুমার।

তিনি বলেছেন, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে আগরতলা উমাকান্ত একাডেমিতে। গণনাকে কেন্দ্র করে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে। তারা কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন। একটি রাজনৈতিক দলের ১৫০ থেকে ১৭০ জন কাউন্টিং এজেন্ট ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন। দেখা যাচ্ছে ভোট গণনার দিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ৯জন প্রার্থীর কাউন্টিং এজেন্ট মিলে প্রায় ১০০০জন এজেন্ট থাকবেন। তাছাড়া, সবকটি মহকুমাতে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং এসেসমেন্ট, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া শেষ হয়েছে।

সাথে তিনি আর জানিয়েছেন, সমস্ত নিরাপত্তার মধ্যে ইভিএম মেশিনগুলিকে রাখা হয়েছে। গনণার দিন ভোট কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া, স্পর্শকাতর ভোট কেন্দ্রে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top