News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন সংবাদের ভিত্তিতে ৪ শিশু সহ ১১ জন বাংলাদেশী আটক
Image

গোপন সংবাদের ভিত্তিতে ৪ শিশু সহ ১১ জন বাংলাদেশী আটক

আগরতলা, ৪ মে: অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ শিশু সহ ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে গন্ডাছড়া থানার পুলিশ।

 গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। পরর্বতীতে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ জানা গিয়েছে তারা এক বছর পূর্বে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে এক বছর থাকার পর পুনঃরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ব্যাঙ্গালোর থেকে ৩০ এপ্রিল ট্রেনে করে কলকাতায় আসে। ২ মে তারা শিয়ালদা থেকে ট্রেনে করে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা হয়। শুক্রবার আমবাসা রেল স্টেশনে নামার পর তারা এক দালালের হাত ধরে দুইটি অটোতে করে গভীর রাতে গন্ডাছড়ায় পৌছায়।

 তাঁদের কাছ থেকে বাংলাদেশী ১,৫২২ টাকা, বাংলাদেশ সরকারের করোনা ভ্যাকসিন প্রদানের সার্টিফিকেট, শিয়ালদা থেকে আমবাসা পৌঁছানোর রেলের টিকেট উদ্ধার হয়। 

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top