News Flash

  • Home
  • খেলা
  • এমবিবি স্টেডিয়ামে আজ ইউনাইটেড বিএসটি ও কসমোপলিটন মুখোমুখি
Image

এমবিবি স্টেডিয়ামে আজ ইউনাইটেড বিএসটি ও কসমোপলিটন মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কসমোপলিটন খেলবে ইউনাইটেড বিএসটি’র বিরুদ্ধে। ক্লাব দুটির মধ্যে সড়ক দূরত্ব এক কিলোমিটারেরও কম হলেও চলতি ক্রিকেট মরশুমে চতুর্থ টুর্নামেন্টে প্রথম সাক্ষাৎকার ঘটতে চলেছে এই দুটি ক্লাবের মধ্যে।‌ সুপার ডিভিশনে ক্লাব দুটি ছিল না।‌ সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসরে দুটি দল দুটি গ্রুপ থেকেই চতুর্থ স্থান অর্জন করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল। লীগ পর্যায়ের খেলায় কসমোপলিটন মৌচাককে ছয় উইকেটে, শতদল সংঘকে সাত উইকেটে, ও পি সিকে ৮ উইকেটে এবং ইউনাইটেড ফ্রেন্ডস কে সাত রানে পরাজিত করলেও সংহতির কাছে নয় রানে এবং চলমান সংঘের কাছে চল্লিশ রানে পরাজিত হয়েছিল। কোয়ার্টার ফাইনালে জেসিসি-র কাছে কুড়ি রানে হেরে নকআউট হয়েছিল। একইভাবে ইউনাইটেড বিএসটি  লীগের খেলায় ছয় উইকেটে পোলস্টারকে, বিসিসিকে ৮ উইকেটে, হার্ভেকে চার উইকেটে এবং ব্লাডমাউথকে দুই উইকেটে পরাজিত করলেও জেসিসি-র কাছে ১১৩ রানে এবং স্ফুলিঙ্গের কাছে ৮ রানে পরাজিত হয়েছিল। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডসের কাছে ১০০ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটে গতবারের রানার্স টিম কসমোপলিটন এবারকার ফাইনালে সংহতির কাছে ১৩৪ রানে হেরে রানার্স খেতাবেই সন্তুষ্ট থাকতে হয়েছে। অপরদিকে ইউনাইটেড বিএসটি প্রি-কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছে ১০ উইকেটে হেরে নকআউট হয়েছিল।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top