News Flash

  • Home
  • দিনের খবর
  • “কী হয়, দেখতে থাকুন”, বৈঠকশেষে মন্তব্য কুণালের
Image

“কী হয়, দেখতে থাকুন”, বৈঠকশেষে মন্তব্য কুণালের

কলকাতা, ৪ মে, (হি.স.): “কিছু আলোচনা হয়েছে। বৈঠকে কী হয়েছে তা মিডিয়ার সামনে বলব না। তবে বাকিটা কী হয়, দেখতে থাকুন।” শনিবার দুপুরে ডেরেক ও ব্রায়েনের বেকবাগানের বাড়িতে আধঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দিলেন কুণাল ঘোষ।

ব্রাত্য বসুর ‘মধ্যস্থতা’য় কিছুক্ষণের বৈঠক! ছিলেন ‘অভিমানী’ কুণাল ঘোষ। তাতে কি ‘বরফ গলল’? ‘দুঃখ’ মিটল? তাৎপর্যপূর্ণ আলোচনা সেরে বেরিয়ে ‘অভিমানী’ কুণাল ঘোষের গলায় আবার গানের সুর। শোনালেন, ‘আহা কী আনন্দ আকাশে-বাতাসে।’ সঙ্গে জানিয়ে দিলেন, “তৃণমূলে ছিলাম, আছি, থাকব।” যদিও ‘মধ্যস্থতা’র কথা মানতে রাজি হননি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র ব্রাত্য বসু।

কুণাল বলেন, প্রশ্ন করা হয়েছিল, আলোচনায় কি তাঁর অভিমান মিটেছে? কুণালের ইঙ্গিতপূর্ণ উত্তর, “এভাবে হ্যাঁ বা না-তে কিছু বলা যায় না। ক্ষতস্থানের চিকিৎসা শুরু হলেই বোঝা যায় না আঘাত সেরেছে কিনা।” দলে হারানো পদ ফিরে পাবেন? ‘পদ গৌণ, ভালবাসাটাই মূল’, দাবি তাঁর।

যদিও ব্রাত্য বসুর মধ্যস্থতায় কুণালকে নিয়ে বৈঠক হয়েছে, তা মানতে নারাজ রাজ্যের শিক্ষামন্ত্রী। বরং তাঁর দাবি, “আমি একজন তৃণমূলের লোক, আর একজন তৃণমূলের লোককে নিয়ে আর একজন তৃণমূলের লোকের বাড়িতে এসেছিলাম। এটা নিয়ে এতো হইহইয়ের কী আছে? ভোটের রণনীতি নিয়ে কথা হয়েছে। সব তো প্রকাশ্যে বলা যায় না।”

Releated Posts

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top