News Flash

  • Home
  • খেলা
  • পিটিএজি-তে পোলস্টার-ওপিসি ম্যাচ মরশুমে দু-দলের প্রথম সাক্ষাৎকার
Image

পিটিএজি-তে পোলস্টার-ওপিসি ম্যাচ মরশুমে দু-দলের প্রথম সাক্ষাৎকার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে পোলস্টার খেলবে ওপিসি-র বিরুদ্ধে। চলতি ক্রিকেট মরশুমে চতুর্থ টুর্নামেন্টে প্রথম সাক্ষাৎকার ঘটতে চলেছে এই দুটি ক্লাবের মধ্যে।‌ পিটিএজি-তে সকাল পৌনে নয়টায় শুরু হবে ম্যাচ। সুপার ডিভিশনে দল দুটি ছিল না।‌ সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসরে দুটি দল দুটি গ্রুপ থেকে সেরা চারে  স্থান পেয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পারেনি। লীগ পর্যায়ের খেলায় পোলস্টার একমাত্র জয় পেয়েছিল বনমালীপুর ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়ে। বাকি পাঁচটি ম্যাচেই তাদের হারতে হয়েছিল। পক্ষান্তরে ওল্ড প্লে সেন্টার গ্রুপ এ-তে একটি ম্যাচেও জয়ের স্বাদ পাওয়ার সৌভাগ্য হয়নি। গ্রুপের ছয় ম্যাচের ছটিতেই হারতে হয়েছিল। তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটে পোলস্টার প্রি-কোয়ার্টার ফাইনালে ব্লাড মাউথের কাছে নয় উইকেটে এবং ওপিসি ১১৯ রানের ব্যবধানে হার্ভের কাছে হেরে বিদায় নিয়েছিল। ‌ আগামীকাল সন্তোষ মেমোরিয়াল ক্রিকেটে কোন দল প্রাধান্য বিস্তার করে খেলে, এখন সেটাই দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top