News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন ক্রিকেটে টিআইটি মাঠে আজ মৌচাক – হার্ভে
Image

সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন ক্রিকেটে টিআইটি মাঠে আজ মৌচাক – হার্ভে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তপন মেমোরিয়াল ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে বিদায় নেওয়াটা হার্ভের কাছে এখন ইতিহাস। সেটা মন থেকে দূরে সরিয়েই আগামীকাল মৌচাকের মুখোমুখি হচ্ছে। টিআইটি গ্রাউন্ডে খেলা। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্টের। চলতি ক্রিকেট মরশুমে তাদের মধ্যেও এটি প্রথম সাক্ষাৎকার ঘটতে যাচ্ছে। ‌ এর আগে সদ্য শেষ হওয়া তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটে হার্ভে ক্লাব কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডসের কাছে ৩৩ রানে হেরে বিদায় নিতে হয়েছিল। প্রি-কোয়াটার ফাইনালে অবশ্য ১১৯ রানের দারুণ ব্যবধানে ওল্ড প্লে সেন্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট আসরে লিগ পর্যায়ে হার্ভে দুটি ম্যাচে জয় পেয়েছিল। পোলস্টার কে সাত রানে এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব কে ৪২ রানে হারালেও মূল পর্বে পৌঁছাতে পারেনি। মৌচাকের অবস্থা আরো সঙ্গীন। তপন মেমোরিয়াল ক্রিকেটে প্রি-কোয়ার্টার ফাইনালে মৌচাক বনমালীপুর ক্রিকেট ক্লাবের কাছে ৫৬ রানে হেরে ছিটকে যেতে হয়েছিল। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে লীগ পর্যায়ে মৌচাক ছটি ম্যাচের মধ্যে একমাত্র ওল্ড প্লে সেন্টারকে ৮৩ রানে হারানোর স্বাদ পেয়েছিল। পাঁচ ম্যাচে পরাজয়ের কারণে মূল পর্বে পৌঁছাতে পারেনি। আগামীকাল হার্ভের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মৌচাক। ক্রিকেট প্রেমীরা মূলতঃ প্রহর গুনছে ভালো খেলা দেখার জন্য।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top