News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ ক্রিকেটেও সদর-বি চ্যাম্পিয়ান তুহিন দেবনাথ সেরা, রানার্স বিশালগড়
Image

অনূর্ধ্ব ১৫ ক্রিকেটেও সদর-বি চ্যাম্পিয়ান তুহিন দেবনাথ সেরা, রানার্স বিশালগড়

সদর ‘‌বি’-‌ ১৩৭

বিশালগড়-‌১২৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিমুকুট পেলো সদর বি দল। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের পর এবার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটেও চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে সদর বি দল। অনূর্ধ্ব ১৩ আসরে ফাইনালে সদর এ-কে হারালেও অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টে বিশালগড় কে পেছনে রেখে সদর বি চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। “তীরে এসে তরি ডুবলো’ বিশালগড় মহকুমার। সিদ্ধার্থ দেবনাথের দুরন্ত লড়াই বিফলে গেলো। অনূর্ধ্ব-‌১৩ আসরের পর অনূর্ধ্ব-‌১৫ আসরেও রাজ্য সেরা হলো সদর ‘‌বি’। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে সদর ‘‌বি’‌‌‌‌-‌র গড়া ১৩৭ রানের জবাবে বিশালগড় মহকুমা ১২৪ রান করতে সক্ষম হয়। ম্যাচ অমিমাংশিতভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রাজ্য সেরা হলো সদর ‘‌বি’। ‌‌বিশালগড়ের পক্ষে সিদ্ধার্থ দেবনাথ ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থেকে যায়। সদর ‘‌বি’-‌র তুহিন দেবনাথ ৪ উইকেট দখল করে।  ‌সদর ‘‌বি’-‌র গড়া ১৩৭ রানের জবাবে বুধবার প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ৩০ রান করেছিলো বিশালগড়। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই দলনায়ক অর্পন ভট্টাচার্য-‌র‌‌ ছেলেরা আক্রমাত্তক বোলিং এবং ফিল্ডিং করতে থাকে। আর তাতেই দিশেহারা হয়ে পড়ে বিশালগড় মহকুমার ক্রিকেটাররা। তখন ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে লড়াই করতে থাকে সিদ্ধার্থ। ঠান্ডা মাথায় বিপক্ষের যাবতীয় আক্রমণ রোখার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখার দিকেও নজর দেয় সিদ্ধার্থ। সিদ্ধার্থকে তেমন কেউ সঙ্গ দিতে পারেনি। এখানেই পিছিয়ে পড়ে বিশালগড় মহকুমা। শেষ পর্যন্ত ৭৪ ওভারে ব্যাট করে ১২৪ রান করতে সক্ষম হয় রাশু দেব দত্ত-‌র বিশালগড় মহকুমা। দলের পক্ষে সিদ্ধার্থ ১৯৫ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৮ রান করে অপরাজিত থেকে যায়। পাশাপাশি দুরন্ত ব্যাট করে নির্বাচকদের নোটবুকেও নিজের নাম তুলে নেয়। এছাড়া দলের পক্ষে নয়ন দেবনাথ ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫, শুভজিৎ দাস ১১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং মানিক আহমেদ ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। সদর ‘‌বি’-‌র বোলারদের সাড়াশি আক্রমণের মুখে বিশালগড় মহকুমার আর কোনও ব্যাটসম্যান ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেনি। সদর ‘‌বি’-‌র পক্ষে তুহিন দেবনাথ ৩৪ রানে ৪ টি এবং দিগ্বীজয় দেববর্মা ১৭ রানে ৩ টি উইকেট দখল করে। প্রথম ইনিংসে ১৩ রানে এগিয়ে থেকে রাজ্য সেরার সম্মান পায় সদর ‘‌বি’। তুহিন দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। গেলো বছর অনূর্ধ্ব-‌১৩ আসরে অর্পন ভট্টাচার্য-‌র নেতৃত্বে সদর ‘‌এ’ রানার্স হয়েছিলো। এবার অর্পনের নেতৃত্বেই অনূর্ধ্ব-‌১৫‌‌‌‌ আসরে রাজ্য সেরা হয়েছে সদর ‘‌বি’। ‌‌রাজ্য সেরা খুশি সদর ‘‌বি’-‌র ক্রিকেটাররা। মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠে সকলে। এতটা কাছে এসেও জয় না পাওয়ায় হতাশ বিশালগড় মহকুমার কোচ রাশু দেব দত্ত। ইনিংস শেষে ক্রিকেটাররাও ভেঙ্গে পড়ে হতাশায়। ‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top