News Flash

Image

নাবালিকার সঙ্গে অশ্লীল বার্তালাপলালঘরে রামকৃষ্ণনগর থানার এসআই

রামকৃষ্ণনগর (অসম), ২৯ নভেম্বর (হি.স.): জনৈক নাবালিকার সঙ্গে মোবাইল ফোনে অশ্লীল যৌনালাপ করে জেলহাজতে যেতে হলো এক থানার সাব-ইনস্পেক্টর (এসআই)-কে । তিনি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার এসআই ধীরেন্দ্র নাথ । আজ মঙ্গলবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, রামকৃষ্ণনগর থানার এসআই ধীরেন্দ্র নাথ দীর্ঘদিন থেকে এক নাবালিকার সঙ্গে মোবাইল ফোনে একের পর এক বার্তা পাঠাচ্ছিলেন। এতে বিব্রত নাবালিকা বিষয়টি জানায় তার পরিবারকে। গতকাল সোমবার মেয়েটির আভিভাবক অশ্লীল বার্তালাপ করে নাবালিকাকে বিব্রত করা হচ্ছে বলে করিমগঞ্জের পুলিশ সুপারের কাছে নালিশ জানান। এর ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপারও বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্ত এসআই ধীরেন্দ্র নাথকে।

মামলার তদন্তকারী অফিসার তদন্তে নেমে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করেন এসআই ধীরেন্দ্রকে। ৬৮৮/২২ নং মামলায় আজ মঙ্গলবার তাকে করিমগঞ্জের আদালতে তোলা হয় । আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেল হাজতে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top