News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নবনির্মিত উত্তর চেবরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনশিশুরাই আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ : কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী
Image

নবনির্মিত উত্তর চেবরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনশিশুরাই আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ : কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৯ নভেম্বর৷৷ শিশুরাই আগামীদিনে দেশ ও জাতির ভবিষ্যৎ৷ শিশুরাই আগামীদিনে শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, কৃষি, বিজ্ঞান ক্ষেত্রে দেশের নাম উজ্জল করবে৷ শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে তা নিশ্চিত করা একটি কল্যাণকামী সরকারের অন্যতম কর্তব্য৷ আজ খোয়াই জেলার উত্তর চেবরী সুকল মাঠে নবনির্মিত উত্তর চেবরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার একথা বলেন৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বলেন, শিশুদের পাশাপাশি গ্রামীণ এলাকার গর্ভবতী মহিলাদেরও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতায় নিয়ে আসতে হবে৷ গর্ভবতী মহিলারা সুুস্থ থাকলেই আগামী দিনের শিশুরাও সুুস্থ ও সবল থাকবে৷ এই কাজে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের পাশাপাশি সমাজের সকল অংশের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে৷ অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, রাজ্যের গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘর দেখে তিনি আপ্লত হয়েছেন৷ ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত প্রতিটি আবাসে উজ্জলা যোজনায় গ্যাসের সংযোগ, জল জীবন মিশনে পানীয়জলের সংযোগ দেওয়া হচ্ছে৷  
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, সমাজে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আগামী প্রজন্মের শিশুর প্রাকপ্রাথমিক শিক্ষার বুনিয়াদ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকেই গড়ে উঠে৷ পাশাপাশি শিশুদের সুুস্থ ও সবল রাখতেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ভূমিকা নেয়৷ তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপধিকর্তা জন কেলভিন দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক সুুজিত দাস প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর চেবরী গ্রাম প’ায়েতের উপপ্রধান অর্জন চন্দ্র রুদ্রপাল৷

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top