News Flash

  • Home
  • খেলা
  • সপ্তজিতের কল্যাণে রক্ষা পেল ত্রিপুরা, নিশ্চিত জয় হাতছাড়া গুজরাটের
Image

সপ্তজিতের কল্যাণে রক্ষা পেল ত্রিপুরা, নিশ্চিত জয় হাতছাড়া গুজরাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। পরিত্রাতা যেন সপ্তজিৎ একাই। তবে প্রীতম, দুর্লভ রাজদীপ, দীপ্তনু এবং সবশেষে রিব্রজিৎ দারুনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যথায় ম্যাচ হেরে ঘরের মাঠে পুরো ছয় পয়েন্ট গুজরাটের হাতে উপহারস্বরূপ তুলে দিতে হতো রাজ্য দলকে। কর্তৃত্ব পূর্ণ ভাবে ত্রিপুরা কোচবিহার ট্রফি ক্রিকেটে গুজরাট ম্যাচে প্রথম ইনিংসে লীড ধরে রাখতে সক্ষম হয়েছে। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এর সুবাদে তিন পয়েন্ট এসেছে ত্রিপুরার পকেটে। গুজরাট ছক কষে ২৯৪ রানে ইনিংস ঘোষণা করে ঝুঁকি নিয়ে ত্রিপুরাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। চতুর্থ ইনিংসে ২২৫ রানের টার্গেটে একসময় ত্রিপুরা যখন গুজরাটের ফাঁদে পা দিয়ে দ্রুত লয়ে উইকেট হারাতে চলেছে ঠিক তখনই সপ্তজিৎ দাসের দায়িত্বপূর্ণ এবং দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলের জন্য কান্ডারীর ভূমিকা পালন করেছে। উইকেট আঁকড়ে সপ্তজিৎ ১৪৩ টি বল খেলেছে। ১২ টি বাউন্ডারি হাঁকিয়ে ৬১ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় শেষ দিনের নির্ধারিত ওভার শেষ করে ম্যাচটিকে কস্টার্জিত ড্র-তে নিষ্পত্তি করতে পেরেছে। সঙ্গে দুর্লভ রায় ৪৪ বল, দীপ্তনু চক্রবর্তী ৪৫ বল টিকে থেকে সপ্তজিৎ কে দারুন ভাবে সঙ্গ দিয়েছে বলেই নিশ্চিত হার থেকে ত্রিপুরা আজ রক্ষা পেয়েছে। সফরকারি গুজরাট চতুর্থ তথা অন্তিম দিনের শুরুতে ১৬৯ রানের পাশাপাশি সাত উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলায় চার উইকেট হারিয়ে ১২৫ রান যোগ করে ২৯৪ রানে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে অমিত গুপ্ত সর্বাধিক ৮৫ রান পায়‌। ত্রিপুরার বোলার রাজদীপ দত্ত তিনটি উইকেট পেয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়েছে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ত্রিপুরা ৩ পয়েন্ট পেয়েছে। সফলকারী গুজরাট পেয়েছে ১ পয়েন্ট। সংক্ষিপ্ত স্কোর:  গুজরাট প্রথম ইনিংসে ২০১ রান, দ্বিতীয় ইনিংসে ২৯৪/৭ ডিক্লেয়ার। ত্রিপুরা প্রথম ইনিংসে ২৭১ রান, দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১২৮ রান।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top