News Flash

Posts of - December 5, 2021

Infections : ভারতে ফের বাড়ল দৈনিক সংক্ৰমণ, ২,৭৯৬ বেড়ে মৃত্যু ৪.৭৩-লক্ষাধিক

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে সামান্য বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়েছে। রবিবারের ডাটাবেসে ২,৪২৬ জনের মৃত্যু যুক্ত করেছে বিহার এবং কেরল বকেয়া থাকা ২৬৩ জনের মৃত্যু যুক্ত করেছে ডাটাবেসে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা ৪.৭৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। শেষ ২৪ ঘন্টায় ডাটাবেসে ২,৭৯৬ জনের মৃত্যু যুক্ত করা হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬,৯১৮ জন, ভারতে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশে থমকে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯,৯১,৫৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৮১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ রোগী ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ কোটি ০৪ লক্ষ ১৮ হাজার ৭০৭ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,২৭,৬১,৮৩,০৬৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২,৭৯৬ জনের মৃত্যু ডাটাবেসে যুক্ত হওয়ার পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৩,৩২৬ জন (১.৩৭ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বাড়ল, শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,৯১৮ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪০,৬০,৭৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৫ শতাংশ।

ByByadmin Dec 5, 2021

Vaccination : ১২৭.৬১-কোটি টিকাকরণ সম্পূর্ণ, মনসুখ বললেন অত্যন্ত গর্বের মুহূর্ত

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতে ১২৭.৬১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ১ কোটি ০৪ লক্ষ ১৮ হাজার ৭০৭ বেশি প্রাপক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,২৭,৬১,৮৩,০৬৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই টিকাকরণের সঙ্গে সঙ্গেই ভারতে যোগ্য জনসংখ্যার ৫০ শতাংশের বেশি প্রাপক সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন। অত্যন্ত আনন্দের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, “এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।” ভারতে ৬৪.৭২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। রবিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ ডিসেম্বর সারা দিনে ভারতে ১২,২৬,০৬৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৬৪,৭২,৫২,৮৫০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,২৬,০৬৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন।

ByByadmin Dec 5, 2021

Omicron : কর্ণাটক ও গুজরাটের পর এবার মুম্বই, ভারতে চতুর্থ ওমিক্রন-এর হদিশ

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক ও গুজরাটের পর এ বার দেশে ওমিক্রনের চতুর্থ আক্রান্তের হদিশ মিলল মায়ানগরী মুম্বইয়ে। ওমিক্রন-এ আক্রান্তের বয়স ৩৩ বছর। তিনি ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তাঁকে কল্যাণ- ডোম্বিবলীর কোভিড কেয়ার কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে ওই রোগীর। আক্রান্ত ব্যক্তি পেশায় এক জন মেরিন ইঞ্জিনিয়র। কোভিডের কোনও টিকাও নেননি তিনি। গত ২৪ নভেম্বর মুম্বইয়ে পৌঁছনোর পরই হালকা জ্বর আসে তাঁর। তার পরই ওই ব্যক্তির কোভিড পরীক্ষা করানো হয়। তখন জানা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত। উল্লেখ্য, ইতিমধ্যেই কর্ণাটক ও গুজরাটে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে কর্ণাটকে। ৬৬ বছরের এক পুরুষ এবং ৪৬ বছরের এক মহিলার দেহে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে।

ByByadmin Dec 5, 2021

Summit : সোমবার ভারতে আসছেন পুতিন, অংশ নেবেন বার্ষিক শীর্ষ সম্মেলনে

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সোমবার, ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন। দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনায় প্রতি বছর নিজেদের মধ্যে বৈঠক করে ভারত এবং রাশিয়া। গতবছর কোভিডের কারণে এই বৈঠক স্থগিত হয়ে যায়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত-রাশিয়া ২১ তম শীর্ষ সম্মেলনের জন্য ৬ ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ভারত ও রাশিয়া-উভয় দেশের জন্য পারস্পরিক স্বার্থে আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময়ের একটি সুযোগ হবে ভারত-রাশিয়া ২১ তম শীর্ষ সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ, দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ByByadmin Dec 5, 2021
Image Not Found

Rahul Gandhi : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! নাগাল্যান্ডের ঘটনায় ক্ষুব্ধ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.):”ভুলবশত’ সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে ১২ জন গ্রামবাসী। নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে আঙুল তুলে রাহুল রবিবার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী! সরকারের কাছ থেকে সত্যিকারের জবাব চেয়েছেন রাহুল। তিনি টুইট করে লিখেছেন, “আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।” সূত্রের খবর, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দীর্ঘক্ষণ না ফেরার তাদের খুঁজতে বের হন গ্রামের অন্যান্যরা। একটি ট্রাকের মধ্যে তাদের দেহগুলি উদ্ধার হয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী সত্যিকারের জবাব চেয়েছেন কেন্দ্রের কাছ থেকে। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন, “এটা হৃদয় বিদারক।প্রকৃত জবাব দিতে হবে সরকারকে। স্বরাষ্ট্রমন্ত্রক আসলে করছেটা কী আমাদের নিজের ভূমিতে সাধারণ মানুষ অথবা সুরক্ষা বাহিনী কেউ সুরক্ষিত নয়।”

ByByadmin Dec 5, 2021

Big lead : বড় লিডের পথে ভারত কোহলিরা, লাঞ্চের পর ৫০১ রানের লিড

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দারুণ জমিতে ভারতীয় দল। এখন দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৫০১ রানে। এই ইনিংসে এখনও পর্যন্ত ৭ উইকেটে ২৭৬ রান করেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। ৪৭ রান করেন অপর ওপেনার চেতেশ্বর পূজারা। আজ দ্বিতীয় ইনিংসে ভারতের দু’টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার আজাজ পটেল। প্রথম ইনিংসে তিনি একাই ভারতের ১০টি উইকেট নেন। এই ম্যাচে এখনও পর্যন্ত তাঁর ১২টি উইকেট নেওয়া হয়ে গেল। গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬৯। ময়ঙ্ক ৩৮ ও পূজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়েছিল। আজ সকালে প্রথমে আউট হন ময়ঙ্ক। তিনি ১০৮ বলে ৯টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬২ রান করেন। পূজারার ৯৭ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা।

ByByadmin Dec 5, 2021
Scroll to Top