Posts of - December 5, 2021
United States : কোভিড সংক্রমণ ৫৬-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যু
ওয়াশিংটন, ৫ ডিসেম্বর (হি.স.): করোনায় মৃত্যু অনেক আগেই ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আমেরিকায়। এবার মার্কিন মুলুকে ৯ লক্ষের দিকে এগোচ্ছে মৃত্যু, সংক্ৰমণও বাড়ছে। দৈনিক সংক্ৰমণ বিগত-৪ দিন ধরে ছিল ১ লক্ষাধিক, বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আমেরিকায় শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬,৭৪২ জন। পাশাপাশি এই সময়ে মৃত্যু হয়েছে ৪৯২ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৪৯,৯৩৪,৭৯১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন করে ৪৯২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ০৮ হাজার ৬০৮ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯,৪৯৮,১১১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৬২৮,০৭২ জন।
Jawad : শক্তি ক্ষয় হচ্ছে জাওয়াদ-এর, পুরী ও দিঘার সমুদ্র উত্তাল
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ধীরে ধীরে শক্তি ক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর। রবিবার দুপুরেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশার পুরীতে ঢুকতে পারে জাওয়াদ। তারপর আরও দুর্বল হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও, রবিবার সকালে পুরীর সমুদ্র এবং দিঘার সমুদ্র যথেষ্ট উত্তাল ছিল, তীব্র জলোচ্ছ্বাসও হয়েছে। দুই সমুদ্র শহরেই এদিন সকালে হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়েছে। শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। রবিবার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। একইসঙ্গে জানিয়েছে ‘জওয়াদ’-এর জন্য ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।জাওয়াদ-এর জন্য বিশেষ চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন আবহবিদরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই পুরীর আকাশের মুখভার, মেঘাছন্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। কলকাতা, হুগলি, হাওড়া-সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
Power Contract : ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি, সর্বোচ্চ পাবে ১৯২ মেগাওয়াট
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয় সংক্রান্ত চুক্তি আরও পাঁচ বছরের জন্য পুনর্নবীকরণ হয়েছে৷…
Exam : নবম ও একাদশ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা দিল ৭৯, ৪৭০ জন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সুকলে আজ থেকে শুরু হওয়া ষান্মাসিক পরীক্ষায়…

Indonesia : ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে মৃত্যু বেড়ে ১৩, গৃহহীন শতাধিক পরিবার
জাকার্তা, ৫ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সর্বোচ্চ আগ্নেয়গিরি মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। যখন হয়েছেন কমপক্ষে ৫৭ জন। গৃহহীন শতাধিক পরিবার, প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুর থেকেই ফের জেগে ওঠে জাভা দ্বীপের দীর্ঘতম আগ্নেয়গিরি সেমেরু। আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখে ভয়ে পালাতে থাকেন সাধারণ মানুষ। শুরু হয় আতঙ্কের প্রহর। কয়েক হাজার মানুষজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ”এখনও পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারীরা আরও অনেক মরদেহ দেখেছেন।”” অগ্ন্যুৎপাতের ছাইয়ে পূর্ব জাভা প্রদেশের লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রাম ঢাকা পড়েছে। গতরাতে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
Mountains : সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, কাশ্মীর ও লাদাখ কাঁপছে ঠাণ্ডায়
শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো রবিবার জম্মু ও কাশ্মীরের সমতল ভিজল বৃষ্টিতে। তুষারপাত হল কাশ্মীরের পাহাড়। শ্বেতশুভ্র বরফে ঢাকা পড়ল কাশ্মীর ও লাদাখের বিভিন্ন প্রান্ত। রবিবার তুষারপাত হয়েছে গুলমার্গ থেকে পহেলগাম-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি ও তুষারপাতের সৌজন্যে ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে কাশ্মীরে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রাস-কার্গিলে রবিবার হালকা তুষারপাত হয়েছে, তুষারপাত হয়েছে কাশ্মীরের পাহাড়েও। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। রবিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.৭ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.৪ ডিগ্রি, লাদাখের দ্রাস শহরে মাইনাস ৫.১ ডিগ্রি, লেহ-তেমাইনাস ৩.৬ ডিগ্রি।




























