News Flash

  • Home
  • Uncategorized
  • Power Contract : ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি, সর্বোচ্চ পাবে ১৯২ মেগাওয়াট
Image

Power Contract : ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি, সর্বোচ্চ পাবে ১৯২ মেগাওয়াট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয় সংক্রান্ত চুক্তি আরও পাঁচ বছরের জন্য পুনর্নবীকরণ হয়েছে৷ নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশ ১৬০ মেগাওয়াটের বদলে সবর্োচ্চ ১৯২ মে ওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে ক্রয় করতে পারবে৷ এতে প্রতি ইউনিটে তাদের খরচ পড়বে ৬.২৭ টাকা৷ প্রথম বছর ওই টাকা ধার্য করা হয়েছে৷ পরবর্তী বছর থেকে প্রতি বছর ২ শতাংশ হারে বিক্রয়মূল্য বৃদ্ধি হবে৷ ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে এমনটাই স্থির হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য হিসেবে পরিচিত৷ ফলে, ২০১৬ সাল থেকে প্রতি বছর বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয় করা হচ্ছে৷ পূর্বের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করছে৷ গত ১৬ মার্চ ওই চুক্তির মেয়াদ সমাপ্ত হয়েছে৷ তার আগে গত ২৩ জানুয়ারি ভারত-বাংলাদেশের যুগ্মকার্যকরী গোষ্ঠীর বৈঠকে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রয়ে চুক্তির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল৷ তাতে স্থির হয়েছিল আরও পাঁচ বছরের জন্য চুক্তি পুনর্নবীকরণ করা হবে৷


ফলে, নতুন চুক্তির ক্ষেত্রে মূল্য নির্ধারণ, বিদ্যুৎ রফতানির পরিমাণ সহ বিভিন্ন বিষয়ে একাধিক বৈঠক হয়েছে৷ এর পরই গত ২ ডিসেম্বর ঢাকায় ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এমডি, এনভিভিএন-এর সিইও, বাংলাদেশ সরকারের শক্তিমন্ত্রকের সচিব এবং বিপিডিবি-র অধিকর্তার উপস্থিতিতে নতুন ত্রিপাক্ষিক চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছিল৷ ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে৷ এই চুক্তি পুনর্নবীকরণের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী এবং সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top