News Flash

  • Home
  • দিনের খবর
  • (সংশোধন) কৃষকদের ঋণ মকুব করবে কংগ্রেস, কর্ণাটকে প্রতিশ্রুতি রাহুলের
Image

(সংশোধন) কৃষকদের ঋণ মকুব করবে কংগ্রেস, কর্ণাটকে প্রতিশ্রুতি রাহুলের

বিজাপুর, ২৬ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে কৃষকদের উদ্দেশ্যে বড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার কর্ণাটকের বিজাপুরের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও কৃষকদের ঋণ মকুব করেননি। আমরা কৃষকদের ঋণ মকুব করব।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “দেশবাসী সংবিধান থেকে নিজেদের অধিকার, কণ্ঠস্বর এবং সংরক্ষণ পেয়েছে। কিন্তু দেশে প্রথমবারের মতো একটি দল ও ব্যক্তি ভারতের সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। একদিকে নরেন্দ্র মোদী সংবিধানকে ধ্বংস করতে চাইছেন। অন্যদিকে- ইন্ডি জোট সংবিধান বাঁচানোর চেষ্টা করছে।”

রাহুল গান্ধী বলেছেন, “বর্তমান সময়ে নরেন্দ্র মোদী তার বক্তৃতার সময় খুবই নার্ভাস থাকেন। হয়তো কয়েকদিনের মধ্যেই মঞ্চে চোখের জল ফেলবেন। নরেন্দ্র মোদীজি গত ১০ বছরে শুধু গরীবদের কাছ থেকে টাকা কেড়েছেন। দেশের ৭০ কোটি মানুষের যত টাকা দেশের ২২ জন মানুষকে তিনি দিয়েছেন। ভারতে ১ শতাংশ মানুষ আছে যারা ৪০ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করে। তাই বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দূর করে কংগ্রেস আপনাদের অংশগ্রহণ দেবে। নরেন্দ্র মোদীজি বিলিয়নিয়ারদের যে পরিমাণ অর্থ দিয়েছেন আমরা সেই পরিমাণ অর্থ ভারতের গরিবদের দেব।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top