News Flash

Image

অসমের পাঁচ আসনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৩১ শতাংশ

গুয়াহাটি, ২৬ এপ্রিল (হি.স.) : অসমের পাঁচ আসনে শান্তিপূর্ণভাবেই চলছে দ্বিতীয় দফার ভোট পর্ব। বেলা একটা পর্যন্ত পাঁচ আসন যথাক্রমে বরাক উপত্যকার শিলচর (তফশিলি জাতি সংরক্ষিত) ও করিমগঞ্জ (সাধারণ), পার্বত্য জেলার একটি ডিফু (তফশিলি জনজাতি সংরক্ষিত) এবং দুটি ব্রহ্মপুত্র উপত্যকায় নগাঁও এবং দরং-ওদালগুড়ি। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, পাঁচ আসনে বেলা একটা পর্যন্ত সাৰ্বিকভাবে ভোট পড়েছে ৪৬.৩১ শতাংশ।

বেলা একটা পৰ্যন্ত নিৰ্বাচন কেন্দ্ৰ ভিত্তিক তথ্য পাওয়া যায়নি। তবে সকাল ১১-টা পৰ্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী শিলচরে ২৩.২০, করিমগঞ্জে ৩০ ডিফুতে ৩১, নগাঁওয়ে ২৫ এবং দরং-ওদালগুড়িতে ভোট পড়েছে ২৯ শতাংশ।

এদিকে কয়েকটি ভোটকেন্দ্ৰে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। তবে সে সব বদল করে ফের ভোটগ্রহণ শুরু হয়।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top