News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও ৩  সরকারি কর্মচারি সাময়িক বরখাস্ত
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও ৩  সরকারি কর্মচারি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ এপ্রিল: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরও ৩ জন সরকারি কর্মচারিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিকারের অধিকর্তার এক আদেশে আমবাসার কুলাই এসবি স্কুলের স্নাতক শিক্ষক প্রব্রাজিকা রায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন। প্রব্রাজিকা রায় বর্তমানে কমলপুর মহকুমার লাম্বুছড়া হাইস্কুলে ডেপুটেশনে রয়েছেন। প্রব্রাজিকা রায়কে ৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের কাজে ফার্স্ট পোলিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। দায়িত্বে থাকাকালীন ক্যামেরার সামনে তিনি একটি রাজনৈতিক দলের নেতৃত্বের নাম করে বক্তব্য রাখেন। তাই তাকে ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসারের সুপারিশক্রমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তার স্বাক্ষরিত এক আদেশে বিশালগড় ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক সমীর রঞ্জন দেব এবং পুলিশ হেডকোয়ার্টারের এআইজিপি- এর স্বাক্ষরিত আদেশে টিএসআর-এর দশম ব্যাটেলিয়ানের রাইফেলম্যান (জিডি) শুভঙ্কর দেবরায় ওরফে সুতন দেবরায়কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top