News Flash

  • Home
  • দেশ
  • যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত : দিলীপ ঘোষ
Image

যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত : দিলীপ ঘোষ

বর্ধমান, ২৬ এপ্রিল (হি.স.) : যারা নিয়মকানুন ভেঙেছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত, এই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি শুক্রবার বর্ধমানের লোকো ময়দানে প্রাতঃভ্রমনে বেরিয়ে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে একথা বলেন।

রোজগার মতই শুক্রবার বর্ধমান শহরের লোকো ময়দানে প্রাতঃভ্রমনে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি এদিন সাংবাদিকদের আরও বলেন, তৃণমূল দল ভারতের স্বাধীনতা, গনতন্ত্র, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, আদালতের অধিকার কিছুই মানে না। সব নিয়মকানুন ভেঙে গুড়িয়ে দিয়েছে। এদের যত দ্রুত সম্ভব জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।

গত কয়েকদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় ২৫ হাজার চাকরি বাতিল হওয়ায় বেসামাল তৃণমূল কংগ্রেস। আদালতের রায়ের পর থেকে বেলাগাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হাইকোর্ট বাতিলের মত বিস্ফোরক দাবী তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যয়। আবার আদালতকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, এই রায়ের পর নিয়োগ দুর্নীতি তদন্তে আলাদা করে বেঞ্চ তৈরী করে বিচারের দাবী তুলেছেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিষেক ব্যানার্জী মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,” ওদের পক্ষে রায় গেলে। সিবিআই, ইডি ওদের সুরে কথা বললে, তাহলে হয়তোতাদের ভালো লাগত। বিরোধী নেত্রী থাকাকালিন মমতা ব্যানার্জী রাস্তায় কুকুর মারা গেলেও সিবিআই তদন্ত চাইতেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top