News Flash

  • Home
  • Uncategorized
  • Cyclone : ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব পড়বে রাজ্যেও প্রস্তুত থাকতে জেলা শাসকদের নির্দেশ
Image

Cyclone : ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব পড়বে রাজ্যেও প্রস্তুত থাকতে জেলা শাসকদের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকারের রাজস্ব দপ্তরের তরফ থেকে প্রতিটি জেলার জেলাশাসককে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷ ৫ ও ৬ ডিসেম্বর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷


জানা গিয়েছে, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ পূর্বাভাস দিয়ে সতর্ক করেছে গুয়াহাটির বড়ঝাড়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতর৷
আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতরের আরও পূর্বাভাস, ভারী বৃষ্টিপাত সহ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে অসম সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে হাঁড় কাঁপানো শীত পড়বে৷ দফতর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ২৫ কিলোমিটার গতিবেগে জাওয়াদ-এর প্রভাবে আজ ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে, বিশেষ করে ৫ ডিসেম্বর অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই সাগরীয় ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর ফলে ওড়িশা, অন্ধপ্রদেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত৷


প্রসঙ্গত, আন্দামান দ্বীপপুঞ্জের দূরবর্তী স্থানে সৃষ্ট গভীর নিম্নচাপ ‘জাওয়াদ’ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে৷ আগামী ৫ ডিসেম্বর সকাল অথবা বিকেলের দিকে ওড়িশার উপকূল এলাকায় আছড়ে পড়বে ‘জাওয়াদ’৷ এর প্রভাব অসম সহ উত্তর-পূর্বাঞ্চলেও পড়বে৷ তবে, ওড়িশা কিংবা পশ্চিমবঙ্গে মতো ব্যাপক প্রভাব অসম সহ উত্তর-পূর্বাঞ্চলে পড়ার সম্ভাবনা না থাকলেও সতর্কতা অবলম্বন করতে বলেছেন আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান দফতরের বিজ্ঞানীরা৷


ঘূর্ণিঝড় ’’জাওয়াদ’’-এর প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার শনিবার সকাল থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি৷ উত্তাল হয়ে ওঠে সমুদ্র, তবে জল গার্ডওয়াল টপকে যায়নি৷ আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ সকাল থেকেই নজরদারি চালায় প্রশাসন৷ হুইসল বাজিয়ে সতর্ক করা হয়৷ সমুদ্রের ধারেকাছে কাউকে যেতে দেওয়া হয়নি৷


ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়৷ বৃষ্টিতে ক্ষতি হতে পারে ফসলের৷ তাই ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে গ্রামে গ্রামে মাইকে প্রচার চালায় কৃষি দফতর৷ পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান এলাকা ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরে কৃষকদের সচেতন করা হয়৷ জমিতে থাকা পাকা ধান দ্রুত কেটে নিয়ে গুদামে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ আলু ও সবজি চাষিদেরও নিকাশি পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হয়৷ সেই মতো ধান ও অন্যান্য সব্জি কেটে ফেলেন কৃষকরা৷ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকেও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ধান কাটা৷ বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নেন কৃষকরা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top