News Flash

  • Home
  • Uncategorized
  • Infections : ভারতে ফের বাড়ল দৈনিক সংক্ৰমণ, ২,৭৯৬ বেড়ে মৃত্যু ৪.৭৩-লক্ষাধিক
Image

Infections : ভারতে ফের বাড়ল দৈনিক সংক্ৰমণ, ২,৭৯৬ বেড়ে মৃত্যু ৪.৭৩-লক্ষাধিক

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে সামান্য বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়েছে। রবিবারের ডাটাবেসে ২,৪২৬ জনের মৃত্যু যুক্ত করেছে বিহার এবং কেরল বকেয়া থাকা ২৬৩ জনের মৃত্যু যুক্ত করেছে ডাটাবেসে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা ৪.৭৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। শেষ ২৪ ঘন্টায় ডাটাবেসে ২,৭৯৬ জনের মৃত্যু যুক্ত করা হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬,৯১৮ জন, ভারতে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশে থমকে রয়েছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৯,৯১,৫৫-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৮১৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২৯ শতাংশ রোগী ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ কোটি ০৪ লক্ষ ১৮ হাজার ৭০৭ জন প্রাপক, ফলে ভারতে রবিবার সকাল আটটা পর্যন্ত ১,২৭,৬১,৮৩,০৬৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২,৭৯৬ জনের মৃত্যু ডাটাবেসে যুক্ত হওয়ার পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭৩,৩২৬ জন (১.৩৭ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বাড়ল, শনিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬,৯১৮ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৪০,৬০,৭৭৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৫ শতাংশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top