News Flash

Posts of - December 5, 2021

Prime Minister : ৭ ডিসেম্বর গোরক্ষপুরে আসছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি মোদীর

গোরক্ষপুর, ৫ ডিসেম্বর (হি.স.): আগামী ৭ ডিসেম্বর, মঙ্গলবার উত্তর প্রদেশের গোরক্ষপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন গোরক্ষপুরে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হবে গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও। এছাড়াও এইমস-গোরক্ষপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি সম্পর্কে রবিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আগামী ৭ ডিসেম্বর গোরক্ষপুরে ৯ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গোরক্ষপুর ফার্টিলাইজার প্ল্যান্টও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এইমস-গোরক্ষপুর তৈরি রয়েছে, সেটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।” উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে যোগী বলেছেন, পূর্বতন সরকারগুলি রাজ্যের এই অঞ্চলের উন্নয়নে কাজ করেনি।

ByByadmin Dec 5, 2021

Visibility : দৃশ্যমানতা একেবারে তলানিতে, দূষণ-মুক্ত হচ্ছেই না দিল্লি-এনসিআর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণ ও ধোঁয়াশা কাটছেই না দিল্লির বাতাস থেকে। ধোঁয়াশার জন্য রবিবার একেবারে তলানিতে পৌঁছে যায় দিল্লির দৃশ্যমানতা। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না, শ্বাসকষ্ট তো রয়েছেই। রবিবার সকালে একেবারে ধোঁয়াশার চাদর ঢাকা ছিল দিল্লির অক্ষরধাম মন্দির। দূষণের কবলে ছিল রাজঘাট থেকে দিল্লির সরাই কালে খান এলাকা। দৃশ্যমানতা কম থাকায় এদিন সকালেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, পারদ- পতন হতেই শীত শীত অনুভূত হয়েছে দিল্লিতে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল দিল্লির আকাশ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে দিল্লির বাতাসে দূষণ-সূচক ছিল ৩০৫, যা খুবই খারাপ। দিল্লির পাশাপাশি এদিন দূষণের কবলে ছিল রাজধানী সংলগ্ন পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের বিভিন্ন শহর। ফরিদাবাদ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৬, গাজিয়াবাদে ২৮৮, গুরগাঁওতে ১৭৪ ও নয়ডাতে ২৭৩। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা ভাল। ৫১ থেকে ১০০ হলে, তা সন্তোষজনক, ১০১ থেকে ২০০ পর্যন্ত সহনীয়। ২০১ থেকে ৩০০ খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হল গুরুতর।

ByByadmin Dec 5, 2021

Admitted : এবার দিল্লিতে ওমিক্রন-এর হদিশ, এলএনজেপি হাসপাতালে ভর্তি ওই রোগী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ের পর এবার রাজধানী দিল্লি। দিল্লিতে এবার করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর হদিশ মিলেছে। ওমিক্রন-এ আক্রান্ত ওই রোগী দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে দিল্লিতে। তানজানিয়া থেকে আসা ওই রোগী এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছেন।” সত্যেন্দ্র জৈন আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কোভিড-আক্রান্ত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে কর্ণাটকে। ৬৬ বছরের এক পুরুষ এবং ৪৬ বছরের এক মহিলার দেহে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে। মুম্বইয়ে ওমিক্রন-এ আক্রান্তের বয়স ৩৩ বছর। তিনি ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এবার দিল্লিতেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।

ByByadmin Dec 5, 2021

Amit Shah : মোদী সরকারের কাছে সীমান্তের সুরক্ষা মানেই জাতীয় নিরাপত্তা : অমিত শাহ

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্তের নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ-কে বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। রবিবার সকালে রাজস্থানের জয়সালমেরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুচকাওয়াজে অংশ নেওয়ার পর বিএসএফ আধিকারিকদের পদক দিয়ে সম্মানিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এদিন বলেছেন, “সীমান্ত রক্ষী বাহিনী হল প্রথম সারির প্রতিরোধ। আমাদের সরকারের কাছে সীমান্তের নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। আমরা সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ-কে বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” অমিত শাহ আরও বলেছেন, “দেশের পুলিশ বাহিনী, বিএসএফ এবং সিএপিএফ-এর ৩৫ হাজারের বেশি জওয়ান দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের পক্ষ থেকে, আমি সেই সমস্ত সৈন্যদের শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।”

ByByadmin Dec 5, 2021
Image Not Found

Vote : প্রচারে শশী পাঁজার মেয়ে তৃণমূল প্রার্থী পুজা

কলকাতা,৫ ডিসেম্বর (হি. স.): আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । পুরভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো । এরই মাঝে রবিবার বৃষ্টি উপেক্ষা করে প্রচারে তৃণমূল প্রার্থী পুজা পাঁজা । পুরভোটের প্রার্থী তালিকায় এবার চমক রেখেছে তৃণমূল । এবার পুরভোটে নয়া মুখের ঝড় । পুরভোটের প্রার্থী এবার শশী পাঁজার মেয়ে। ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে । একুশের বিধানসভা ভোট শেষ হতেই বর্তমানে পাখির চোখ পুরভোটের দিকে । কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট ১৯ ডিসেম্বর । সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ । শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়া । ১ ডিসেম্বরের মনোনয়ন জমা দেওয়ার শেষে ২ ডিসেম্বর থেকে স্ক্রুটিনি শুরু হয় । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর । পুরভোটের আগে তাই প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো । সেই তালিকা থেকে বাদ নেই মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজাও । পুরসভার ৮ নম্বর নিজের ওয়ার্ডে এদিন প্রচার সারেন প্রার্থী পূজা পাঁজা । অজিত পাঁজার নাতনি, শশী পাঁজার মেয়ে পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার ভোটের ময়দানে । নিজের ওয়ার্ডে এদিন বৃষ্টি উপেক্ষা করে প্রচার সারেন রাজ্যের মন্ত্রী মেয়ে ।

ByByadmin Dec 5, 2021

BCCI : আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিসিসিআইয়ের

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স): ফের আইপিএলের সঙ্গে জড়িয়ে গেল বেটিং বিতর্ক। আইপিএলের নয়া আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা যে সংস্থার হাতে গিয়েছে সেই সিভিসি ক্যাপিটাল একাধিক বেটিং সংস্থার সঙ্গে যুক্ত। একাধিক বেটিং সংস্থায় বিপুল বিনিয়োগ রয়েছে তাঁদের। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ নিয়ে গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। শেষমেশ বিসিসিআই সিভিসি ক্যাপিটালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল। ৫৬২৫ কোটি টাকার বিনিময়ে আইপিএলের নতুন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। সিভিসির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। ১৯৮১ সালে তৈরি হয় এই ঋণদানকারী সংস্থা। ইউরোপের লুক্সেমবার্গের সংস্থা এটি। এখন তাদের প্রধান দফতর লন্ডনে। বিশ্বের ৭৩টি সংস্থায় বিনিয়োগ রয়েছে সিভিসির। এর আগেও একাধিক খেলার সঙ্গে যুক্ত ছিল তারা। এর আগে ফর্মুলা ওয়ান এবং ভলিবলে বিনিয়োগ করেছে তাঁরা। এমনকী, লা লিগার একটি ক্লাবেও এই সংস্থার মালিকানা আছে বলে সূত্রের দাবি। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদির দাবি, এই সিভিসি ক্যাপিটাল ইউরোপের একাধিক বেটিং সংস্থায় বিনিয়োগ করে রেখেছে। তিনি প্রশ্ন তুলেছেন, সরাসরি বেটিংয়ের সঙ্গে যুক্ত একটি সংস্থা কীভাবে আইপিএল দলের মালিকানা পেল। যদিও বোর্ডের অন্দরের সূত্রের খবর, এই কমিটি গঠন নেহাতই আনুষ্ঠানিকতা। সিভিসি ক্যাপিটাল দল কেনায় বিসিসিআইয়ের কোনও নিয়ম লঙ্ঘিত হয়নি। এবং আহেমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে দ্রুত ক্লিনচিট দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে ঘোষণা করা হবে আইপিএলের আগামী মরশুমের নিলামের দিনক্ষণও।

ByByadmin Dec 5, 2021
Scroll to Top