News Flash

  • Home
  • Uncategorized
  • Amit Shah : মোদী সরকারের কাছে সীমান্তের সুরক্ষা মানেই জাতীয় নিরাপত্তা : অমিত শাহ
Image

Amit Shah : মোদী সরকারের কাছে সীমান্তের সুরক্ষা মানেই জাতীয় নিরাপত্তা : অমিত শাহ

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্তের নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ-কে বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। রবিবার সকালে রাজস্থানের জয়সালমেরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুচকাওয়াজে অংশ নেওয়ার পর বিএসএফ আধিকারিকদের পদক দিয়ে সম্মানিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ এদিন বলেছেন, “সীমান্ত রক্ষী বাহিনী হল প্রথম সারির প্রতিরোধ। আমাদের সরকারের কাছে সীমান্তের নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। আমরা সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ-কে বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” অমিত শাহ আরও বলেছেন, “দেশের পুলিশ বাহিনী, বিএসএফ এবং সিএপিএফ-এর ৩৫ হাজারের বেশি জওয়ান দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দেশের পক্ষ থেকে, আমি সেই সমস্ত সৈন্যদের শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top