News Flash

  • Home
  • বিনোদন
  • England lost to Australia : অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করল ইংল্যান্ড

England lost to Australia : অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করল ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করল ইংল্যান্ড
দুবাই, ৩১ অক্টোবর (হি.স) : ইংল্যান্ডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে অজিরা করেছিল মাত্র ১২৫ রান। আর সেই রান ১১.৪ ওভারেই তুলে নিল ইংল্যান্ড। শক্তিশালী অস্ট্রেলিয়াকে মাটি ধরানোর ফলে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে কার্যত পৌঁছে গেল ইংল্যান্ড।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া উভয়েই দুটো করে ম্যাচ জিতেছিল। ফলে শনিবারের ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে, এমনটাই ধরে নিয়েছিলেন ক্রিকেটবিশেষজ্ঞরা। টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। টি টোয়েন্টি ফরম্যাটে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার বিপজ্জনক জুটি। চলতে শুরু করলে তাঁদের থামানো কঠিন। কিন্তু ইংল্যান্ডের বোলাররা অজি ওপেনার জুটিকে কোনও সুযোগই দেননি। শুরু থেকেই বলকে কথা বলাতে শুরু করেন ইংল্যান্ডের বোলাররা।


মর্গ্যানের ইংল্যান্ড এদিন দাঁড়াতেই দিল না অস্ট্রেলিয়াকে। ১২৫ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরু থেকেই উইকেট তুলতে হত মিচেল স্টার্ক, হ্যাজলউডদের। কিন্তু বাটলার ও জ্যাসন রয় শুরু থেকেই টপ গিয়ারে ব্যাট করতে থাকেন। ৬৬ রানে ইংল্যান্ড প্রথম উইকেট হারায়। জাম্পার বলে এলবিডব্লিউ হন রয় (২২)। ততক্ষণে ম্যাচ চলে গিয়েছে ইংল্যান্ডের ক্যাম্পে। মাত্র ৮ রানে ফেরেন মালান। বাকি কাজটা সারেন বাটলার ও বেয়ারস্টো। ৩২ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top