News Flash

  • Home
  • Uncategorized
  • Youth was seriously injured : শালগড়ায় সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত যুবক

Youth was seriously injured : শালগড়ায় সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ গোমতী জেলার উদয়পুরের সালগড়াা এলাকায় এক যুবককে গতকাল রাতে পিটিয়ে গুরুতর জখম করে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা হয়৷ গভীর রাতে পরিবারের লোকজন তাকে শালগড়া সুকল মাঠ থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ আবারোও একদল দুষৃকতী দ্বারা আক্রান্ত এক যুবক৷ ঘটনা সোমবার গভীর রাতে উদয়পুর শালগড়া সুকল মাঠে৷কে বা কারা রাজিব শীল নামে এক যুবককে প্রচণ্ড মারধোর করে ফেলে রেখে যায়৷ রাজীব শীল রাত গভীর হওয়াতে বাড়িতে না আসায় বাড়ির লোকজন খুঁজতে বের হয়৷বহু জায়গায় খোঁজাখুঁজি করার পর দেখতে পায় বাড়ি থেকে কিছুটা দূরে শালগড়া সুকল মাঠে পড়ে রয়েছে সে৷রাজীবের আত্মীয় পরিজনরা তাকে উদ্ধার করে প্রথমে টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবিতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়৷বর্তমানে রাজিব শীল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ রাজীব শীলকে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শালগড়া এলাকায়৷এ ব্যাপারে পুলিশ একই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top