News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ১০ বছরে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে গোয়ার জনগণকে : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

বিগত ১০ বছরে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে গোয়ার জনগণকে : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): গোয়ার জনগণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন যে কতটা কাঁদছে, তা তিনি নিজেই টুইট করে জানিয়ে দিলেন। আগামী ২৮ অক্টোবর গোয়া সফরের প্রাক্কালে, শনিবার সকালে টুইট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত ১০ বছরে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে গোয়ার জনগণকে। একইসঙ্গে বিজেপি-কে উৎখাত করার আহ্বান জানিয়ে মমতার বার্তা, বিজেপি ও তাঁদের বিভাজনমূলক এজেন্ডাকে পরাজিত করার জন্য প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি।

আগামী ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় মমতার রাজনৈতিক কর্মসূচি এখনও জানা না গেলেও একটা ব্যাপার পরিষ্কার, গোয়ায় আসন্ন বিধানসভা ভোটের আগে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। শনিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটই তা বুঝিয়ে দিল। এদিন সকালে টুইট করে মমতা লিখেছেন, “২৮ অক্টোবর গোয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি, বিজেপি ও তাঁদের বিভাজনমূলক এজেন্ডাকে পরাজিত করার জন্য প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি। ১০ বছর ধরে অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে গোয়ার জনগণকে। অপর একটি টুইটে তৃণমূল নেত্রী জানিয়েছেন, “নতুন সরকার গঠনের মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করব আমরা, যা প্রকৃতপক্ষে গোয়ার জনগণের সরকার হবে এবং তাঁদের আকাঙ্খা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে।”

Releated Posts

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top