News Flash

  • Home
  • বিনোদন
  • Success of Covid-19 vaccination : রাজ্যে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির সাফল্য
Image

Success of Covid-19 vaccination : রাজ্যে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির সাফল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ ১৬ জানুয়ারি, ২০২১ থেকে সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়৷ রাজ্যে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত ৪০ লক্ষ ১০ হাজার ১০৯ জন নাগরিককে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে৷ এরমধ্যে ২৫ লক্ষ ২ হাজার ৩৩ জন নাগরিককে টিকার প্রথম ডোজ এবং ১৫ লক্ষ ৮ হাজার ৭৬ জন নাগরিককে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷ রাজ্যের মোট জনসংখ্যার ৯৫.৩৫ শতাংশ নাগরিক (১৮ বছর উর্ধে) টিকার প্রথম ডোজ নিয়েছেন৷ রাজ্যের মোট জনসংখ্যার ৬০.২৭ শতাংশ নাগরিক (১৮ বছর উর্ধে) টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন৷ প্রথম পর্যায়ে ১৬ জানুয়ারি, ২০২১ থেকে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়৷ দ্বিতীয় পর্যায়ে ৫ ফেবয়ারি, ২০২১ থেকে ত্রিপুরায় প্রথমসারির কর্মীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়৷ ১৬ জানুয়ারি, ২০২১ থেকে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণে ৫৩ হাজার ৯১৭ জন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকার প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬২০ জন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷ ৫ ফেবয়ারি, ২০২১ থেকে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণে ৯৬ হাজার ৫৭৯ জন প্রথমসারির কর্মীদের টিকার প্রথম ডোজ এবং ৭৪ হাজার ৯১৪ জন প্রথমসারির কর্মীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷


১ মার্চ, ২০২১ থেকে রাজ্যে ত’তীয় পর্যায়ে ৬০ বছর ও তাঁর উর্ধে নাগরিক এবং ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের নাগরিকদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়৷ ১ মার্চ, ২০২১ থেকে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণে ৭ লক্ষ ১০ হাজার ৩২৬ জন ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের নাগরিকদের টিকার প্রথম ডোজ এবং ৫ লক্ষ ১৬ হাজার ২১৬ জন ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের নাগরিকদের টিকার দ্বিতীয় দেওয়া হয়েছে৷ ১ মার্চ, ২০২১ থেকে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণে ৩ লক্ষ ৭৭ হাজার ৭৮৭ জন ৬০ বছর বয়সের উপর ব্যক্তিদের টিকার প্রথম ডোজ এবং ২ লক্ষ ৭৮ হাজার ৯৫৪ জন ৬০ বছর বয়সের উপর ব্যক্তিদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷


১৩ মে, ২০২১ থেকে রাজ্যে চতুর্থ পর্যায়ে ১৮ বছর থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত নাগরিকদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়৷ ১৩ মে, ২০২১ থেকে ২০ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণে ১২ লক্ষ ৬৩ হাজার ৪২৪ জন ১৮ বছর থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত নাগরিকদের টিকার প্রথম ডোজ এবং ৫ লক্ষ ৯৩ হাজার ৩৭২ জন ১৮ বছর ও তার উর্ধে নাগরিকদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷


জেলাভিত্তিক কোভিড-১৯ টিকাকরণের সাফল্য : ধলাই জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ২,৫৭,৯৪১ জনকে (৯৯.০৪ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,৪৭,২৪৫ জনকে (৫৭.০৮ শতাংশ)৷ গোমতী জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ২,৭৮,৬৮০ জনকে (৮৬.৬৫ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,৪৯,৫২৬ জনকে (৫৩.৬৬ শতাংশ)৷ খোয়াই জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ২,০১,৪১৯ জনকে (৯০.৮৪ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,০০,০৫৮ জনকে (৪৯.৬৮ শতাংশ)৷ উত্তর ত্রিপুরা জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ২,৮৩,০৬৪ জনকে (৯৮.১ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,৮১,২৪০ জনকে (৬৪.০৩ শতাংশ)৷ সিপাহীজলা জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩,৩০,২৫৩ জনকে (৯৩.২৯ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১,৯৬,৪৮৯ জনকে (৫৯.৫ শতাংশ)৷ দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩,০৩,৫৬০ জনকে (৯৫.০৭ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২,০২,১৩৭ জনকে (৬৬.৫৯ শতাংশ)৷ ঊনকোটি জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ১,৭২,৪৬৪ জনকে (৯৬.৮৫ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৮,১৬৫ জনকে (৫১.১২ শতাংশ)৷ পশ্চিম ত্রিপুরা জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬,৭৪,৬৫২ জনকে (৯৯.১৭ শতাংশ)৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪,৪৩,২১৬ জনকে (৬৫.৭ শতাংশ)৷ ২১ অক্টোবর, ২০২১ পর্যন্ত রাজ্যে ৮ লক্ষ ১৭ হাজার ৫২০টি টিকার ডোজ মজত রয়েছে৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

তদন্ত চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজ সহযোগিতা করেননি: দিল্লি আদালতকে জানাল ইডি

নয়াদিল্লি, ১১ মে (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাষ্ট্রপক্ষের…

ByByTaniya Chakraborty May 11, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রয়াত অভিনেতা সন্তোষ নায়ার

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সন্তোষ নায়ার (৬৫) মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার…

ByByNews Desk May 5, 2026

বিজয়কে শুভেচ্ছা টাইগার শ্রফের: “মানুষের বিশ্বাস দেখার মতো”

চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল এগিয়ে থাকতেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top